জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার ত্বরান্বিত করা এবং গণভোটের গণরায় বাস্তবায়ন নিশ্চিত করার দাবিতে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১ আগস্ট বিকেল ৫টা ১০ মিনিটে উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা থেকে গণমিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা বিভিন্ন বক্তব্য প্রদান করেন। তারা জুলাই সনদ বাস্তবায়ন, ওসমান বিন হাদীর খুনিদের বিচার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তোলেন।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. শাহজাহান মৃধা, সাবেক আমীর মাওলানা সিরাজুল হক, সেক্রেটারি রাকিব হাসান, অধ্যাপক হারুন অর রশিদ সেলিম, উপজেলা জামায়াতে ইসলামীর বাইতুল মাল সেক্রেটারি ক্বারী মো. শাজাহান সূরা, কর্মপরিষদ সদস্য শহিদুল ইসলাম আলমাস, যুব জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ এবং সেক্রেটারি।
গণমিছিল শেষে জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ছাত্র-জনতার উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Reporter Name 








