ফরিদপুর ০৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র ,মাথায় আটটি সেলাই মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সদরপুরে বাবুরচর স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শহিদুল ইসলাম বাবুল

মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

37

“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাংগঠনিক মাস পালন ২০২৬ উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে তরুণ-তরুণীদের নিয়ে সৃজনশীল কর্মসূচির অংশ হিসেবে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় সরকারি আইনউদ্দীন কলেজের হলরুমে বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী উপজেলা শাখার আয়োজনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে সরকারি আইনউদ্দীন কলেজের শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন।

বিতর্কের বিষয় ছিল “মাদক ও মাল্টিমিডিয়া যুগের ব্যবহার”। এ বিষয়ে একটি দল পক্ষে এবং অপর দল বিপক্ষে অবস্থান নিয়ে বিতর্কে অংশ নেয়। শিক্ষার্থীদের যুক্তি, পাল্টা যুক্তি ও বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী উপজেলা শাখার সভাপতি সুরাইয়া সালাম, সাধারণ সম্পাদক শামসুন্নাহার, সাংগঠনিক সম্পাদক শুল্কা ভৌমিক, লিগ্যাল এইড সম্পাদক মোরশেদা আক্তার মিনা ও আন্দোলন সম্পাদক মিলি ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি আইনউদ্দীন কলেজের প্রভাষক আব্দুল জলিল ও প্রভাষক তরিকুল ইসলাম। স্পিকারের দায়িত্ব পালন করেন আইনউদ্দীন কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল আমিন।

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সৃজনশীলতা বিকাশ এবং নারী আন্দোলনের সঙ্গে তরুণ-তরুণীদের সম্পৃক্ত করার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

Update Time : ০৮:০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬