মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে ২০২৬-২০২৭ আখ রোপন মৌসুমের এসটিপি (রোপা) পদ্ধতিতে আখ রোপন মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ১ সেপ্টেম্বর সকাল হতে দিন্যবাপী চিনিকলের মিলস গেট ‘এ’ ও ‘বি’ সহ সাতটি সাবজোনের ৪০ টি কেন্দ্্ের একযোগে বেডে আখ রোপন কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সচিব মোহাম্মদ মুজিবুর রহমান।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ এর সভাপতিত্বে মিলস গেট ‘বি’ সাবজোনের ৯ নং ইউনিটের মো. মুক্তার হোসেনের জমিতে আখ রোপন কার্যক্রমে উপস্থিত ছিলেন ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক(প্রশাসন) রেজাউল করিম, মহাব্যবস্থাপক(অর্থ)খোন্দকার আলমগীল হোসেন ,মহাব্যবস্থাপক(কৃষি) মো. বেলায়েত হোসেন,চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মুহম্মদ মনিরুজ্জামান,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলমগীর হোসেন,আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক রেজাউল করিম ঝটু, শ্রমজীবী ইউনিয়নের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম, ব্যবস্থাপক(সম্প্রসারণ) মো. হেদায়েতউল্লাহ, মিলস গেট ‘এ’ সাবজোন প্রধান মো. শাহাদৎ হোসেন, ‘বি’ সাবজোন প্রধান শরিফুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদ কাজল বসু,সহ সভাপতি দেলোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক জসিম শেখ,অর্থ সম্পাদক তোজাম্মেল মন্ডল, প্রচার সম্পাদক মাহমুদুর রহমান টিটু, সদস্য মো. শাহিন মাহমুদ,খালেদ হাসান সুজন,আবুল কালাম আজাদ,মিঠুন মোল্যা, আসাদ হোসেনসহ, আখচাষী কল্যাণ সংস্থার সহ সভাপতি মির্জা মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক মজিবুর রহমান,চিনিকলের আখচাষী,সিআইসি রফিকুল ইসলাম,ইক্ষু উন্নয়ন সহকারী ও কর্মচারীগণ।
এছাড়া সকল সাবজোনে সাবজোন প্রধানদের মাধ্যমে সকল ইউনিটে রোপা পদ্ধতিতে আখ রোপণ উদ্বোধন করা হয়েছে।
চলতি ২০২৬-২০২৭ আখ রোপন মৌসুমে ৪ হাজার ৭ শত একর জমিতে আখ রোপনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
এছাড়া বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান মোঃ শামসুজ্জামান সুরুজ জুম পদ্ধতিতে আখ রোপন কার্যক্রমের বিষয়ে চিনিকলের আখচাষীদের সাথে কথা বলেন।
ব্রেকিং নিউজ :
ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন
-
Reporter Name - Update Time : ০৯:৩৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- ৯ Time View
Tag :









