ফরিদপুর ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালী উপজেলা পরিষদের প্রবেশদ্বারে ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের উদ্বোধন দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়েছে ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর নির্দেশনা মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন মধুখালীতে কিশোলীকে ধর্ষণের অভিযোগে বোয়ালমারী থেকে আসামী গ্রেফতার মধুখালীতে মরহুম শেখ আব্দুস সালাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ নির্বাচিত সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র চলছে-রিজভী মধুখালীতে গ্রাহক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি চেক হস্তান্তর

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

224

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর পূর্তি উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টায় মধুখালী টাওয়ার বিল্ডিংয়ের সামনে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাবুদ্দিন আহমেদ সতেজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত মহিলা জাতীয় সংসদ সদস্য হেলেন জেরিন খান । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মিহির কুমার বাবলু, মধুখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, বিএনপি’র সহ-সভাপতি মোঃ মাসুদুর রহমান মোঃ হাবিবুর রহমান হাবিব

মধুখালী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হেলেন জেরিন খান বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দলের সাফল্যের নানা দিক তুলে ধরেন। তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছিন্নমূল ও খেটে খাওয়া সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা বিতরন করা হয়।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালী উপজেলা পরিষদের প্রবেশদ্বারে ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের উদ্বোধন

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Update Time : ০৫:৪৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬