নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী,আড়পাড়া ও ডুমাইন ইউনিয়নের আয়োজনে শনিবার বিকালে কামারখালী বাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মী কর্তৃক সারাদেশে নৈরাজ্য,বিশৃংখলা ও আইনশৃংখলার অবনতি করার চেষ্টার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলটি কামারখালী বাজারের লাটিমতলা হতে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কামারখালী বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রিয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। সমাবেশ বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারন সম্পাদক আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপি’র সভাপতি মুহম্মদ হায়দার আলী মোল্লা। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়,শরিফুল ইসলাম ফকির,উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহিম ফকির, হাবিবুর রহমান, মিল্টন হোসেন, সাইদুর রহমান সাঈদ, মধুখালীী পৌর বিএনপির সাধারন সম্পাদক ইয়াছিন বিশ্বাস, মধুখালী পৌর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, উপজেলা ব্এিনপি’র অর্থ সম্পাদক আলী মনসুর দাউদ, মধুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, মধুখালী উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল,উপজেলা ছাত্রদলের আহবায়ক ওমর ফারুক, সদস্য সচিব সাদ্দাম আরেফিন, উপজেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক মো. সায়েম মিয়া, সহ দপ্তর সম্পাদক শিপন সরকার,পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান কালা, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহাবুব তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান সুমন, উপজেলা বিএনপি’র ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান মিয়া, উপজেলা বিএনপি’র সদস্য রোকনুজ্জামান ভুট্টো, হাফিজুর রহমান মাষ্টারসহ উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,শান্তি প্রিয় এলাকা মধুখালীতে কেউ অশান্ত করার চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না। মধুখালীতে আমরা শান্তিতে বসবাস করতে চাই। বিশৃংখলা করলে তাকে শাস্তি পেতে হবে। আওয়ামীলীগ যে কর্মকান্ড করেছে তার ফল তাদেরকে ভোগ করতে হবে। দেশে অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে নিষিদ্ধ আওয়ামীলীগের লোকজন। এদেরকে প্রতিহত করতে হবে।
ব্রেকিং নিউজ :
মধুখালীর কামারখালীতে বিএনপি’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ০৮:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
- ২৬ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ



















