ফরিদপুর ০৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে কলেজছাত্র কৌশিক সাহার হত্যার খুনিদের শাস্তির দাবিতে বাস মালিক ও শ্রমিকদের মানববন্ধন ভাঙ্গা কে টুঙ্গিপাড়া বানাইতে পারবেন না-শহিদুল ইসলাম বাবুল মধুখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুবিনের বড় মামার ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক ফরিদপুরের ভাঙ্গায় প্রনোদণা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময়, চাইলেন গঠনমূলক পরামর্শ বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সিনিয়র শিক্ষক অরুণ কুমার দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান প্রধানমন্ত্রীর সফরে নিষিদ্ধ সংগঠনের উপদেষ্টা বাশার খান- মধুখালী বিএনপি,র ক্ষোভ মধুখালীতে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি চাষে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন সারাদেশে নৈরাজ্য সৃষ্টি ও জালাও পোড়াও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মধুখালীতে বিএনপি’র সমাবশে ও বিক্ষোভ মিছিল

মধুখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুবিনের বড় মামার ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক

60

ফরিদপুরের মধুখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক মো. মফিজুর রহমান মুবিনের বড় মামা মো. মজিবুর রহমান ছিরু ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ​গত রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামের নিজ বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ওই গ্রামের মৃত হাজি সেকেন্দার আলী মোল্লার বড় ছেলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ​সোমবার দুপুর ২টায় বালিয়াচরা মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমের ভগ্নিপতি হাফেজ ফাইজুল্লাহ। মো. মজিবুর রহমান ছিরুর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ।
​এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিক মুবিনের বড় মামা মো. মজিবুর রহমান ছিরুর আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।” ​শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, “আমরা শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং এই কঠিন শোক কাটিয়ে ওঠার ধৈর্য ও শক্তি যেন আল্লাহ তাআলা তাদের দান করেন, সেই প্রার্থনা করছি।”

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে কলেজছাত্র কৌশিক সাহার হত্যার খুনিদের শাস্তির দাবিতে বাস মালিক ও শ্রমিকদের মানববন্ধন

মধুখালী প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুবিনের বড় মামার ইন্তেকাল, প্রেসক্লাবের গভীর শোক

Update Time : ০৭:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬