ফরিদপুর ০৭:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি চাষে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন সারাদেশে নৈরাজ্য সৃষ্টি ও জালাও পোড়াও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে মধুখালীতে বিএনপি’র সমাবশে ও বিক্ষোভ মিছিল মধুমতী নদীর পার ধরে কাশফুল সৌন্দর্যে মুদ্ধ এলাকাবাসী মধুখালীতে দুর্নীতিবিরোধী স্লোগানসংবলিত শিক্ষা উপকরণ বিতরণ মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত প্রাক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ না হলে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না-ইউএনও – মাসুদুর রহমান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মধুখালীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মধুখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মধুখালীতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উদযাপন

মধুখালীতে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি চাষে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন

  • Reporter Name
  • Update Time : ০৩:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৩ Time View

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

২০২৬-২৭ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি আবাদ বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরের মধুখালীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

১১ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানজিদ আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক-কৃষাণীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানো এবং ফসলের উৎপাদন বাড়াতে সরকার এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করেছে। কৃষকরা এসব উপকরণ যথাযথভাবে কাজে লাগিয়ে অধিক ফসল উৎপাদনে ভূমিকা রাখবেন বলে আশা করি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাহবুব এলাহী বলেন, সরিষা, মসুর ও খেসারি চাষে কৃষকদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি চাষে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন

মধুখালীতে রবি মৌসুমে সরিষা, মসুর ও খেসারি চাষে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন

Update Time : ০৩:২২:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬