নিজস্ব প্রতিনিধি
যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরের মধুখালীতে পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিনটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক আকর্ষণীয় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলায় মধুখালী উপজেলা বিএনপির সাথে মধুখালী পৌর বিএনপির এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। টানটান উত্তেজনাকর এই ম্যাচে উপজেলা বিএনপি ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে জয়লাভ করে পৌর বিএনপি ফুটবল একাদশ।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) বিকাল ৩টায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটির শুভ উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ খেলাপ্রেমী শত শত দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
ব্রেকিং নিউজ :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মধুখালীতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
-
Reporter Name - Update Time : ১০:৩০:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- ১২ Time View
Tag :
জনপ্রিয় সংবাদ










