মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধুখালী উপজেলা শাখার নেতৃবৃন্দ। আগামী দিনে মধুখালী উপজেলাকে সুসংগঠিত ও এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা এবং গঠনমূলক পরামর্শ চেয়েছেন তাঁরা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় মধুখালী প্রেসক্লাবের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মধুখালী উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক কাজী জহিরুল ইসলাম মানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল হাসান মিঠু, যুগ্ম সদস্যসচিব এস এম ইমদাদুল হক, গাজনা ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. আবুল কালাম শেখ, জাতীয় যুবশক্তি মধুখালী উপজেলা শাখার আহ্বায়ক মো. সুজল মোল্লা।
Reporter Name 

















