ফরিদপুর ০৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র ,মাথায় আটটি সেলাই মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত সদরপুরে বাবুরচর স্কুলে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরে দুই আসামিকে ১০ বছর করে কারাদণ্ড সরকারি রাজেন্দ্র কলেজে বর্ণিল আয়োজনে ‘ম্যানেজমেন্ট কার্নিভাল ২০২৬’ সম্পন্ন মধুখালীর সিংহনাথ বিল এখন পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মধুখালীতে উন্মুক্ত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত মধুখালীতে ২ কিলোমিটার সড়কে তালগাছের চারা রোপণ স্থানীয়দের প্রত্যাশা, একদিন সবুজে ছাওয়া দৃষ্টিনন্দন সড়কে রূপ নেবে এলাকাটি মধুখালীতে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

ফরিদপুরের মধুখালীতে অসুস্থ হাসপাতালটিকে দিনে দিনে চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলছেন ডা. আল আমিন সারোয়ার। উন্নত চিকিৎসা, সেবার মান বৃদ্ধি, পরিবেশ ও পরিচ্ছন্নতা,অবকাঠামো মনোনয়ন,এ সকল বিষয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার। স্বল্প সময়ে মধুখালীতে যোগদান করে হাসপাতালে যুক্ত করেছেন রোগীদের চিকিৎসার উন্নত সরঞ্জাম।
এবার দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর সীমিত পরিসরে পুনরায় চালু হয়েছে ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটার (ওটি)। চালুর দিনেই মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সফলভাবে সম্পন্ন হয়েছে এক দরিদ্র প্রসূতির সিজারিয়ান সেকশন অপারেশন। বর্তমানে মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার গোন্দারদিয়া গ্রামের মো. জাকিরের মেয়ে ও রাজুর স্ত্রী মোসাম্মৎ জান্নাতি (১৮) পূর্ণ গর্ভকালীন (৪০ সপ্তাহ) অবস্থায় পানি ভাঙার জটিলতা নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। রোগীর শারীরিক পরিস্থিতি বিবেচনা করে বেলা ১১টা ৪৫ মিনিটে জরুরি ভিত্তিতে তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়।
অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন ডা. সৌরিয়া সুলতানা। তাকে সহযোগিতা করেন ডা. শাহবাজ খান এবং ওটি ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র স্টাফ নার্স ফারজানা আহাম্মেদ চৈতি।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল আমিন সারোয়ার বলেন “স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি সীমিত পরিসরে পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের ক্ষেত্রে একটি নতুন দ্বার উন্মোচিত হলো। মা ও শিশু দুজনকেই বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ভবিষ্যতে যদি গাইনি এবং একজন এনেস্থিসিয়া বিশেষজ্ঞ চিকিৎসক এই হাসপাতালে পদায়ন করা যায় তাহলে নিয়মিতভাবেই এই সেবাটি হাসপাতালে চালু রাখা সম্ভব হবে “

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে পাগল মেরে হাসপাতালে পাঠিয়েছে পিতা পুত্র ,মাথায় আটটি সেলাই

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

Update Time : ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬