ফরিদপুর ০৯:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময় মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমার নদে মাছের পোনা অবমুক্তকরন মধুখালীতে ধানের চারা সংগ্রহে ব্যস্ত চাষিরা ফরিদপুর চিনিকলে ২০২৬-২৭ আখ রোপণ মৌসুমের শুভ উদ্বোধন মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মধুখালীতে মাদকবিরোধী ও বাল্য বিবাহ সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মধুখালীতে অভিযান: ইলেকট্রিক শক মেশিন ও ব্যাটারি জব্দ মধুখালীর ঘোপঘাট প্রগতি সংঘের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি চিনি শিল্পসহ সকল উৎপাদনমুখী কারখানা চালু রাখতে সরকার বদ্ধ পরিকর —— মোঃ শামসুজ্জামান সুরুজ,চেয়ারম্যান বিএসএফআইসি

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

15

ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) এবং একই দিক থেকে আসা মাগুরাগামী ময়দা বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) এর মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত ব্যক্তি পূর্বাশা পরিবহনের সুপারভাইজার মোঃ জুয়েল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম জানান, ময়দা বোঝাই ট্রাকটি শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌঁছালে হঠাৎ এর একটি টায়ার ব্লাস্ট হয়ে যায়। চালক টায়ার পরিবর্তনের জন্য ট্রাকটি রাস্তার ওপরেই পার্কিং করে রাখেন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা পূর্বাশা পরিবহনের বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কা লাগার সময় বাসের সুপারভাইজার বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে ছিলেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করে হেফাজতে রাখা হয়েছে। নিহত সুপারভাইজারের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

Update Time : ০৯:৪০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬