ফরিদপুর ০৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা মধুখালীতে উচ্চ মাধ্যমিক, কারিগরি ও আলিম পরীক্ষায় পাশের হার ৩৫.১৫%, দুই প্রতিষ্ঠানে পাস করেনি কেউ মধুখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বৃক্ষরোপণ,খাবার বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ফরিদপুরে অগ্নিকান্ডে ৭টি পাটের গুদাম ভষ্মিভূত, ক্ষয়ক্ষতি প্রায় দুই কোটি টাকা বাবার শেষ ইচ্ছা পূরণ করতে দিলো না সন্তান! যুদ্ধাহত মুক্তিযোদ্ধার দাফন নিয়ে ভাইবোনদের বিরোধ মধুখালীতে পানির গর্তে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর সম্পন্ন ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গণঅভ্যুত্থানের বার্ষিকীতে জামায়াতে ইসলামীর গণমিছিল

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ১৯৩ Time View
206

জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা, শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার ত্বরান্বিত করা এবং গণভোটের গণরায় বাস্তবায়ন নিশ্চিত করার দাবিতে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

১ আগস্ট বিকেল ৫টা ১০ মিনিটে উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এলাকা থেকে গণমিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।

গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা বিভিন্ন বক্তব্য প্রদান করেন। তারা জুলাই সনদ বাস্তবায়ন, ওসমান বিন হাদীর খুনিদের বিচার নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি তোলেন।

এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. শাহজাহান মৃধা, সাবেক আমীর মাওলানা সিরাজুল হক, সেক্রেটারি রাকিব হাসান, অধ্যাপক হারুন অর রশিদ সেলিম, উপজেলা জামায়াতে ইসলামীর বাইতুল মাল সেক্রেটারি ক্বারী মো. শাজাহান সূরা, কর্মপরিষদ সদস্য শহিদুল ইসলাম আলমাস, যুব জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মহিবুল্লাহ এবং সেক্রেটারি।

গণমিছিল শেষে জুলাইয়ের আন্দোলনে নিহত ও আহত ছাত্র-জনতার উদ্দেশ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

Acting Editor

মধুখালীর ‘কবিতা ক্লিনিক’-এ চিকিৎসায় অবহেলার অভিযোগ: মালিককে ১ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা

মির্জাগঞ্জে গণঅভ্যুত্থানের বার্ষিকীতে জামায়াতে ইসলামীর গণমিছিল

Update Time : ১০:২৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬