ফরিদপুর ০২:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর সম্পন্ন ফরিদপুরে বালু বাহী ট্রাক চাপায় মা-ছেলে নিহত মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৩, আহত ৪ মধুখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থী লিয়াকত শেখের গণসংযোগ মধুখালী উপজেলা পরিষদের প্রবেশদ্বারে ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের উদ্বোধন দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু হয়েছে ফরিদপুরে ইজিবাইক ছিনতাই ও চালক হত্যার ঘটনায় অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার প্রধানমন্ত্রীর নির্দেশনা মধুখালীতে বিএনপি’র শারদীয় দুর্গাপূজা মনিটরিং কমিটি গঠন

মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর সম্পন্ন

  • Reporter Name
  • Update Time : ০৯:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
  • ১৪ Time View
18

বিশেষ প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ও ইসলামী শরী‘আহ্ মোতাবেক পরিচালিত বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মধুখালী অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের আয়োজনে ​মধুখালী অফিসের সেলস্ ম্যানেজার ও ইনচার্জ জনাব মো: রাজিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বোয়ালমারীর আরএসএম ও অফিস ইনচার্জ জনাব মো: শরিফুল ইসলাম। ​ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মৃধা মন্নু, মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, কাদিরদী কলেজের সহকারী অধ্যাপক ও আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব জাকির হোসেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ জনাব ফরিদুল ইসলাম (ফুয়াদ)। বক্তব্য রাখেন জনাব মো: সেলিম মোল্লা, জনাব আহাদুজ্জামান মোল্লা, জনাব আব্দুল আউয়াল শেখ, জনাব মো: আলী শেখ, জনাব মো: সেলিম সিকদার। এসময় উপস্থিত ছিলেন জনাব মনিরুজ্জামান মনির, মোছাঃ আলাপী বেগম, মোছাঃ আসমা বেগম এবং মোছাঃ মমতাজ বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। ​
অনুষ্ঠানে ​প্রধান অতিথি মো: শরিফুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী শরী‘আহ্ মোতাবেক পরিচালিত বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও সুরক্ষিত বীমা সেবা পৌঁছে দিচ্ছে। আজ আমরা গ্রাহকদের যে স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর করলাম, এটি আমাদের সততা, স্বচ্ছতা এবং প্রতিশ্রুতিরই বাস্তব প্রতিফলন। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও আর্থিক নিরাপত্তার ক্ষেত্রে এই প্রতিষ্ঠান বিশ্বস্ততার সাথে কাজ করে যাচ্ছে।
​বিশেষ অতিথি মনিরুজ্জামান মৃধা মন্নু তাঁর বক্তব্যে বলেন, “বীমা মানেই অনিশ্চয়তা দূর করে ভবিষ্যতের নিশ্চয়তা অর্জন। বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স যেভাবে শরী‘আহ্ সম্মত পন্থায় সাধারণ মানুষের আমানত রক্ষা ও সেবা প্রদান করছে, তা সত্যিই প্রশংসনীয়। এলাকার অর্থনীতি ও মানুষের বিপদে এই প্রতিষ্ঠান আস্থার প্রতীক হয়ে উঠেছে।
​বিশেষ অতিথি মধুখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, “আজকের এই চেক হস্তান্তর অনুষ্ঠান প্রমাণ করে যে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তাদের কথা ও কাজে শতভাগ মিল রেখেছে। সঠিক সময়ে গ্রাহকদের হাতে বোনাস ও স্বাস্থ্যসেবা সুবিধা পৌঁছে দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটি জনকল্যাণে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
সভাপতির বক্তব্যে মো: রাজিব হোসেন বলেন, “মধুখালী অফিসে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টা এবং আপনাদের সকলের ভালোবাসার কারণেই আজকের এই আয়োজন সফল হয়েছে। গ্রাহকদের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা সততা ও নিষ্ঠার সাথে মধুখালীর সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর।” ​অনুষ্ঠান শেষে উপস্থিত গ্রাহকের হাতে স্বাস্থ্যসেবা ও বোনাস চেক তুলে দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠান জুড়ে স্থানীয় বীমা গ্রাহক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

খেলোয়াড়দের ভবিষ্যৎ সুরক্ষায় অবসর ভাতার পরিকল্পনা করছে সরকার – মধুখালীতে হুইপ রুহুল কুদ্দুস দুলু এমপি

মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের স্বাস্থ্যসেবা ও বোনাস চেক হস্তান্তর সম্পন্ন

Update Time : ০৯:০২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬