ফরিদপুর ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মধুমতি নদীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত । দর্শক-শ্রোতার উপচে পড়প ভীড় শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মুহাম্মদ হায়দার আলী মোল্লা মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হলেন সাংবাদিক মনিরুজ্জামান মন্নু ফরিদপুর পুরাতন কালীবাড়িতে দক্ষিণা কালী মাতার অভিষেক ও পূজা অনুষ্ঠিত বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের মধুখালীতে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, ২-১ গোলে মিঠু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন মধুখালীর শাহ হাবিব আলিম মাদ্রাসার সভাপতি হলেন শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ ভাঙ্গায় মানবপাচারকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুখালীর আশাপুর সিনিয়র মাদ্রাসার সভাপতি হলেন আব্দুল আলীম মানিক

মধুখালীর মধুমতি নদীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত । দর্শক-শ্রোতার উপচে পড়প ভীড়

38

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী মধুমতি নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহি নৌকা বাইচ প্রতিযোগিতা ও মাদকবিরোধী কনসার্ট।
বুধবার (৭ অক্টোবর) বিকেল ৫টায় মধুমতি নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী পৌর বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন বিশ্বাস এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোঃ কে এম রকিবুল ইসলাম রিপন। উপজেলা বিএনপির সহসভাপতি মুন্সি আক্তারুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, সাংগাঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, ছাত্রদলেরর সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, মধুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নৌকা বাইচ ও মাদক বিরোধী কনসার্ট উপভোগ করতে ফরিদপুরসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী-পুরুষ দর্শনার্থীর সমাগম ঘটে।
নৌকা বাইচ প্রতিযোগিতায় ফরিদপুর জেলা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে মোট ১১টি নৌকা অংশ নেয়। মধুমতী নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে প্রতিযোগিতা অনুষ্ঠিত নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে কামারখালী বাজারে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী কনসার্ট। এতে জাতীয় পর্যায়ের সংগীতশিল্পী আকাশ মাহমুদ সংগীত পরিবেশন করেন। তাঁর সংগীত পরিবেশনায় কনসার্টস্থলে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম বলেন, মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে একটি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।
পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজীও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মধুমতি নদীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত । দর্শক-শ্রোতার উপচে পড়প ভীড়

মধুখালীর মধুমতি নদীতে নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত । দর্শক-শ্রোতার উপচে পড়প ভীড়

Update Time : ১১:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬