ফরিদপুর ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন মুহাম্মদ হায়দার আলী মোল্লা মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য হলেন সাংবাদিক মনিরুজ্জামান মন্নু ফরিদপুর পুরাতন কালীবাড়িতে দক্ষিণা কালী মাতার অভিষেক ও পূজা অনুষ্ঠিত বোয়ালমারীতে নেশাগ্রস্ত জামাইয়ের কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল মায়ের মধুখালীতে শামীম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল, ২-১ গোলে মিঠু স্মৃতি সংঘ চ্যাম্পিয়ন মধুখালীর শাহ হাবিব আলিম মাদ্রাসার সভাপতি হলেন শাহাবুদ্দিন আহম্মেদ সতেজ ভাঙ্গায় মানবপাচারকারীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল মধুখালীর আশাপুর সিনিয়র মাদ্রাসার সভাপতি হলেন আব্দুল আলীম মানিক দেশজুড়ে জ্বালানি-বিদ্যুতের চাপ, মধুখালীতে এলপিজি সংকটে বিপাকে চালকরা—

শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান

50

শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠনের ৬০ বছর এই প্রতিপাদ্য সামনে রেখে,যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মধুখালীতে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।
মধুখালী উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুল আওয়াল আকনের সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।
তিনি তার বক্তব্যে শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করেন, তিনি আরো বলেন আমাদের সৃষ্টিকর্তা, প্রিয় নবীকে, মানব জাতির জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। ফলে,শিক্ষকদের মান মর্যাদা অনেক ঊর্ধ্বে। মাসুদুর রহমান বলেন শিক্ষকরা আমাকে ক-খ পড়িয়েছেন বিধায় আজকে আমি উপজেলা নির্বাহী অফিসার হতে পেরেছি।
অনুষ্ঠানে অতিথিদের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনজুমান আরা বেগম বিথী, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রুপা ঘোষ ও প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার রুমা আফরোজ তুলি সহ আরো অনেকে।
শিক্ষকদের উপস্থিতিতে, বর্ণাঢ্য র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু করে ঢাকা খুলনা মহ সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় বক্তারা জাতি গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান

শিক্ষকদের বটবৃক্ষের সাথে তুলনা করলেন মধুখালী নির্বাহী অফিসার মাসুদুর রহমান

Update Time : ০৪:৫৪:২০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬