ফরিদপুর ০২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত জনপ্রিয়তা পাচ্ছে ধারাবাহিক নাটক ‘বয়রা বল্টু’ অক্টোবরে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান দেশজুড়ে ১০ দিন ঝড়-বৃষ্টির আভাস মির্জাগঞ্জে গণঅভ্যুত্থানের বার্ষিকীতে জামায়াতে ইসলামীর গণমিছিল রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার শ্রমজীবী ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ সংগ্রাম পরিষদের ১১ জন নেতার শ্রমিক -কর্মচারী পরিষদে যোগদান পেশাগত দায়িত্ব পালনের সময় ছিনতাইকারী গ্যাংয়ের হামলায় আহত সাংবাদিক জাকিব ফরিদপুরে গভীর রাতে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তেজপাতা দিয়েই দূর হবে ঘরের ভ্যাপসা গন্ধ

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : ১০:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • ৩ Time View

রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার ‘গল্প গৃহ-রিসোর্ট’-এর সামনে সন্দেহজনকভাবে একটি সিএনজিচালিত অটোরিকশা স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশের একটি দল সকাল ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় অটোরিকশায় থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের মো. রহম মালিথার ছেলে মো. ফারুক হোসেন (৪২) এবং একই উপজেলার সিরাজনগর গ্রামের মো. উজির মালিথার ছেলে সিএনজিচালক মো. আজমত আলী (৩৫)।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, বেড়িবাঁধ সড়ক ব্যবহার করে গাঁজাগুলো পাটুরিয়া এলাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Tag :
About Author Information

Acting Editor

তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীলতার পথে বাংলাদেশ, বললেন মার্কিন বিশেষ দূত

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

Update Time : ১০:২২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬