ফরিদপুর ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

ফরিদপুরে ৪র্থ বার্ষিক শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১১৬ Time View
124

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার রঘুনন্দনপুর (শিশু পার্কের পিছনে) মন্দির প্রাঙ্গণে দেশ, মাতৃকা ও বিশ্বজননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ৪র্থ বার্ষিক শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হচ্ছে।
আয়োজকরা জানান, ২ আগস্ট শ্রীমদ্ভাগবত পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম দিনের পাঠ করেন অধ্যাপক ডা. এ. সি. পাল (ফরিদপুর)। ৩ আগস্ট শ্রী বিশ্বমঙ্গল দেবনাথ (সাতক্ষীরা) শ্রীমদ্ভাগবত পাঠ করেন। পরে নবান্ধুর ভক্ত সংঘ, রঘুনন্দনপুরের পরিবেশনায় শুভ অধিবাস কীর্তন অনুষ্ঠিত হয়।
৪ আগস্ট অরুণোদয় থেকে ৭ আগস্ট অরুণোদয় পর্যন্ত ২৪ প্রহরব্যাপী অখণ্ড শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন চলবে। ৭ আগস্ট শ্রীশ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট লীলা কীর্তন সমাপনান্তে কুঞ্জভঙ্গ, নগর কীর্তন, শ্রীশ্রী মহাপ্রভুর ভোগ আরাধনা, মহাপ্রসাদ বিতরণ এবং মোহন্ত বিদায়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
হরিনাম সংকীর্তনে অংশ নিচ্ছেন জয় গুরু সনাতন সম্প্রদায় (ফরিদপুর), শচীনন্দন সম্প্রদায় (ফরিদপুর), গৌর বাণী সম্প্রদায় (কুষ্টিয়া), কানু গোপাল সম্প্রদায় (ঝিনাইদহ), গোকুল কৃষ্ণ সম্প্রদায় (পটুয়াখালী) এবং শ্রী অদ্বৈত সম্প্রদায় (গোপালগঞ্জ)। এছাড়া অষ্টকালীন লীলা কীর্তনে পরিবেশন করবেন শ্রী অমল ব্যানার্জী (ফরিদপুর), কুমারী সুমিতা সরকার মিতালী (নওগাঁ) এবং শ্রী হিমাংশু শিকদার (ঢাকা)।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীকৃষ্ণ নামসংকীর্তন, ভক্তসঙ্গ এবং প্রসাদ গ্রহণের মাধ্যমে আত্মশুদ্ধি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতেই এ আয়োজন। তারা শুভানুষ্ঠানিকা অনুযায়ী সকল ভক্তবৃন্দকে পরিবার-পরিজনসহ অনুষ্ঠানে অংশগ্রহণ, হরিনাম শ্রবণ এবং মহাপ্রসাদ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

ফরিদপুরে ৪র্থ বার্ষিক শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু

Update Time : ০৯:৩৩:১২ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬