ফরিদপুর ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা, ফরিদপুরে গ্রেপ্তার১ মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁচতে চান নিবেদিতপ্রাণ সাংবাদিক, চিকিৎসার জন্য প্রয়োজন জরুরি আর্থিক সহায়তা মধুখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় বস্তুনিষ্ঠ সংবাদ লেখনির মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করতে পারলে রাষ্ট্র উপকৃত হবে ————হেলেন জেরিন খান .এম.পি কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত মধুখালীতে সূর্যমুখী চাষ সম্প্রসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা, ফরিদপুরে গ্রেপ্তার১

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৯ Time View
15

বিশেষ প্রতিনিধি:

সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণার অভিযোগে আতিয়ার দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।
এ ব্যাপারে আজ শনিবার সংস্থাটির ‌ কার্যালয়ে ‌ প্রেস ব্রিফিং ‌ অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের জানানো হয় ‌
শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে র‌্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আতিয়ার দর্জি দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তি ও গণ্যমান্য ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পরিচালনা করে সরকারি কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতেন। নিজেকে সরকারের উচ্চপদস্থ ব্যক্তি পরিচয় দিয়ে বিভিন্ন তদবির, প্রভাব বিস্তার এবং অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা চালিয়ে আসছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের ছবি ও নাম ব্যবহার করে মোবাইল নম্বরের মাধ্যমে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনা করত। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে নিশ্চিত হওয়া যায়, ব্যবহৃত মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোর সঙ্গে সংশ্লিষ্ট উচ্চপদস্থ ব্যক্তিদের কোনো সম্পৃক্ততা নেই।
এ ঘটনায় ঢাকার শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে র‌্যাব-১০ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করে।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে একটি ব্যক্তিগত মাইক্রোবাস, সাতটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের পাঁচটি এটিএম কার্ড এবং নগদ ৮ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, র‌্যাব জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজিং প্ল্যাটফর্মে কোনো ব্যক্তি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে যোগাযোগ করলে পরিচয় নিশ্চিত না হয়ে কোনো আর্থিক লেনদেন বা গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান না করার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র‌্যাবকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে। এ সময় প্রতিষ্ঠানটি কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা, ফরিদপুরে গ্রেপ্তার১

Update Time : ০৪:৫০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬