ফরিদপুর ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

সদরপুরে হাতির আক্রমণে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু, মাহুত আটক

  • Reporter Name
  • Update Time : ০৮:৩৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১৪০ Time View
148

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুরে সড়কে চলন্ত অটোরিকশায় হাতির আক্রমণে আড়িশা জান্নাত (১০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সদরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাড়েসাত রশি এলাকায় সদরপুর-ভাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আড়িশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলপন্দী গ্রামের মো. সজিব মোল্লার কন্যা।
পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি তার মা ও স্বজনদের সঙ্গে ভাঙ্গা উপজেলার বাররা গ্রামে নানার বাড়ি থেকে অটোরিকশাযোগে সদরপুরে আসছিল।
পথে সাড়েসাত রশি এলাকায় রাস্তার পাশে অবস্থানরত একটি হাতি দিয়ে যাত্রীবাহী যানবাহন থামিয়ে টাকা তোলার সময় মাহুত মো. বকুল (২৪) হাতির শুঁড় দিয়ে চলন্ত অটোরিকশাটি থামানোর চেষ্টা করেন। এ সময় হাতির আক্রমণে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে উল্টে যায়।
দুর্ঘটনায় শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনায় স্থানীয় জনতা মাহুত মো. বকুলকে আটক করে সদরপুর থানা পুলিশকে খবর দেয়। পরে সদরপুর থানার এসআই (নিঃ) আশরাফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মাহুতকে থানা হেফাজতে নেন এবং হাতিটিকে জব্দ করে বিশ্ব জাকের মঞ্জিলের মাঠে রাখা হয়।
সদরপুর থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

সদরপুরে হাতির আক্রমণে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু, মাহুত আটক

Update Time : ০৮:৩৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬