ফরিদপুর ০২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করে হৃদয় দাস এখন মোঃ জায়েদ

171

ফরিদপুরের মধুখালীতে রায়পুর ইউনিয়নের সোকরিকান্দি গ্রামের অরবিন্দ দাসের ছেলে (২৭) সনাতন ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করে বর্তমানে তার নাম রেখেছেন মোহাম্মদ জায়েদ। গত ২০ জুন তার স্ত্রী ও দুই কন্যা সন্তান সহ -সপরিবারে ইসলাম গ্রহণ করেছেন। জায়েদের স্ত্রীর নাম ফাতেমা, ছয় বছরের কন্যা সন্তানের নাম আফিয়া ও দুই বছরের কন্যা সন্তানের নাম জান্নাতি রাখা হয়েছে।
জায়েদ ইসলাম ধর্ম গ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন। পাঁচ বছর তিনি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেন, কিছুদিন পূর্বে তিনি স্বপ্নে আল্লাহর নাম ও ইসলাম ধর্ম গ্রহণ করার নির্দেশনা পায়, তারপর তিনি পার্শ্ববর্তী মোহাম্মদ আক্কাস মোল্লার সহযোগিতা নিয়ে একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে নিয়ম মেনে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রথম দিকে, তার পরিবারের কাছ থেকে বাধা আসলেও এখন অনেকটা স্বাভাবিক হয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান। আশেপাশের মুসলমানরা তাকে অনেক সাহায্য সহযোগিতা করছে। এলাকার মানুষ টাকা পয়সা তুলে তাকে বোয়ালিয়া স্ট্যান্ডে একটি সেলুনের দোকান করে দিয়েছে।
আপাতত তিনি পাশের দোকানদার আক্কাস মোল্লার বাড়িতেই সপরিবারে অবস্থান করছেন। তবে মানুষের সহযোগিতা পেলে একটি ঘর নির্মাণ করবেন বলে আশা রয়েছে।
জায়েদ বলেন, আমি মুসলমান হয়েছি এক আল্লাহর উপর বিশ্বাস এনে, কোন ভয়ভীতি বা লোভ লালসায় পূর্বের ধর্ম ত্যাগ বা নতুন ধর্ম গ্রহণ করি নাই। আমি সুন্দরভাবে জীবন যাপন করতে চাই।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীতে স্বপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করে হৃদয় দাস এখন মোঃ জায়েদ

Update Time : ০৫:০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬