ফরিদপুর ১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

বিচারাধীন জমি বিরোধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার অভিযোগ ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৩৫ Time View
146

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান তার বিরুদ্ধে দায়ের করা একটি চাঁদাবাজির মামলাকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক’ বলে দাবি করেছেন। তবে অভিযোগকারী পক্ষ বলছে, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগের ভিত্তিতেই মামলাটি দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যে সিদ্দিকুর রহমান জানান, শহরের গুহলক্ষীপুর এলাকার বাসিন্দা মো. মজিবুর রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে একটি জমি-সংক্রান্ত বিরোধ চলমান রয়েছে। এ বিরোধের জেরে ২০২৫ সালের ২৪ অক্টোবর তিনি ফরিদপুরের আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে কোতোয়ালি থানা বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত বিবাদীকে ৩০ জুলাই আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, বিচারাধীন ওই বিরোধ চলমান থাকা অবস্থায় গত ২৮ জুলাই তার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা নং-৫৬ হিসেবে ১ কোটি ১০ লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।
সিদ্দিকুর রহমান দাবি করেন, মামলায় উল্লেখিত দিন-তারিখ ও সময়ে তিনি ফরিদপুরে ছিলেন না; বরং ঢাকায় নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজে নিয়োজিত ছিলেন। বিষয়টি অফিসের সিসিটিভি ফুটেজ, ডিজিটাল উপস্থিতির তথ্য ও অন্যান্য প্রমাণের মাধ্যমে যাচাই করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, আদালতে বিচারাধীন মামলার নথিতে একই জমি-সংক্রান্ত বিষয়ে বিভিন্ন সময়ে ৬৪ লাখ টাকা গ্রহণ করেও জমির রেজিস্ট্রি সম্পন্ন না করার অভিযোগ রয়েছে। সেই একই বিষয়কে কেন্দ্র করে নতুন করে ফৌজদারি মামলা দায়ের করায় তিনি সামাজিক, পারিবারিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে দাবি করেন।
সিদ্দিকুর রহমানের ভাষ্য, কোনো তদন্ত বা সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ছাড়াই তার নামে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া মামলা দায়ের করা হয়েছে। তবে তিনি বিশ্বাস করেন, তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে।
অন্যদিকে, অভিযোগকারী মো. মজিবুর রহমান তার এজাহারে উল্লেখ করেন, গত ১৫ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে সিদ্দিকুর রহমান তার বাসায় গিয়ে অকথ্য ভাষায় গালাগালি করেন এবং ১ কোটি ১০ লাখ টাকা দাবি করেন। দাবি অনুযায়ী টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, জমি-সংক্রান্ত বিরোধ নিয়ে আগে থেকেই মামলা চলমান রয়েছে। এর বাইরে অভিযোগকারী নতুন করে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেছেন। মামলাটি গ্রহণ করা হয়েছে এবং তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

বিচারাধীন জমি বিরোধে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলার অভিযোগ ব্যবসায়ী সিদ্দিকুর রহমানের

Update Time : ০৯:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬