ফরিদপুর ০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ফরিদপুরে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল ফরিদপুরে নিখোঁজের দুইদিন পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার সরকারের উচ্চপদস্থ ব্যক্তিদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা, ফরিদপুরে গ্রেপ্তার১ মধুখালীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁচতে চান নিবেদিতপ্রাণ সাংবাদিক, চিকিৎসার জন্য প্রয়োজন জরুরি আর্থিক সহায়তা মধুখালীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় বস্তুনিষ্ঠ সংবাদ লেখনির মাধ্যমে সমাজকে সমৃদ্ধ করতে পারলে রাষ্ট্র উপকৃত হবে ————হেলেন জেরিন খান .এম.পি কামারখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সহ-সভাপতি নির্বাচিত মধুখালীতে সূর্যমুখী চাষ সম্প্রসারণে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

  • Reporter Name
  • Update Time : ১০:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ১০ Time View
15

বিশেষ প্রতিনিধি:

ফরিদপুরের নগরকান্দায় মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, আত্মহত্যা প্রতিরোধ এবং স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত নিরসনে সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে নগরকান্দা থানাধীন ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী ‌বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‌
মিজ শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ মাজহারুল ইসলাম এবং পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। বক্তব্য রাখেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ‌‌ সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল ‌‌সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় ‌মতবিনিময় সভায় বক্তারা মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধির ভয়াবহ প্রভাব তুলে ধরেন।
তরুণ প্রজন্মকে এসব অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পারিবারিক নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ চর্চা এবং আইনের কঠোর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া জমিজমা সংক্রান্ত বিরোধ ও স্থানীয় সংঘাতের ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে না নিয়ে জনপ্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়। বক্তারা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
সভায় স্থানীয় পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সুধীসমাজের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা

Update Time : ১০:১০:৫২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬