ফরিদপুর ০১:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও যাদুঘর পরিদর্শন করলেন–জেলা পরিষদের প্রশাসক ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা মধুখালীতে মৃত মাকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় কর্নার মৃত্যু মাদক ও বাল্য বিবাহ নিরোধে মধুখালীতে জেলা প্রশাসকের সচেতনতামূলক সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খাস জমি দখলমুক্ত করে শিশু-কিশোরদের খেলাধুলার জন্য উন্মুক্ত করলেন ভূমি কর্মকর্তা ও বিএনপি নেতারা মাগরিবের নামাজ শেষ  করে ঘরে ফেরার পথে সড়ক দূর্টনায় বৃদ্ধার মৃত্যু

ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু

12

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে শনিবার হতে সোমবার পর্যন্ত তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
নয়টি চিনিকলের কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা,সহ ব্যবস্থাপক ও উপব্যবস্থাপকদের নিয়ে ইন হাউজ প্রশিক্ষন-২০২৬ এর শনিবার সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (শিল্প মন্ত্রণালয়) ও বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্বে) এ কে এম বেনজামিন রিয়াজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএসএফআইসি’র প্রধান( সিপিই)ড. জেবুন নাহার ফেরদৌস। ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক তারেক ফরহাদের সভাপতিত্বে কোর্স পরিচালক ছিলেন বিএসএফআইসি’র ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক(ব্যবস্থাপনা প্রশিক্ষণ ও উন্নয়ন) সেলিনা আক্তার। এ সময় বিএসএফআইসি’র মহাব্যবস্থাপক(মিলস ফার্ম) মো.শহিদুল ইসলাম,মহাব্যবস্থাপক(বীজ পরিদর্শণ) রওশন আরা আরজু,চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মদ আনিস উজ্জামান,মহাব্যবস্থাপক(অর্থ) খোন্দকার আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা,মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকাসহ চিনিকলের সংশ্লিষ্ট বিভাগের কর্মমকর্তাবৃন্দ। তিনদিন ব্যাপী প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব,চিনি শিল্পে বর্তমান অবস্থা ও উত্তোরণের উপায়, আখের সেচ প্রদানের প্রয়োজনীয়তা ,গুরুত্ব ও খরা প্রতিরোধে করনীয়, উন্নত কৃষিতাত্বিক ব্যবস্থাপনায় আখ চাষের গুরুত্ব,আখের জাত সনাক্তকরণ ও আখের জাতের উপর চিনি আহরণের হারের প্রভাব মূল্যায়ন,পরিচ্ছন্ন বীজ ব্যবহার ও এর গুরুত্ব,খামার ব্যবস্থাপনাও খামার ব্যবস্থাপকের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণে নয়টি চিনিকলের মোট ত্রিশ জন প্রশিক্ষার্থী অংশ গ্রহণ করেছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আয়োজনে ও ফরিদপুর চিনিকলের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। আগামী সোমবার বিকালে প্রশিক্ষনের সমাপ্তি হবে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন

ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু

Update Time : ০২:৫৬:১৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬