ফরিদপুর ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

351

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারা দেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুর ১২টায় গোন্দারদীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-আমিন সরোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত, উপজেলা পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম ফকির, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. তারিকুল ইসলাম এনামুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গঠনে সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, একটি গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

Update Time : ০৪:৫৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬