ফরিদপুর ০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীর শ্যামরায় মন্দিরে গ্রিলের হ্যাজবোল ভেঙে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল রাধা-গোবিন্দের পিতলের মূর্তি

407

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটা গ্রামের শ্যামরায় বিগ্রহ মন্দিরে গ্রিলের হ্যাজবোল ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় মন্দির থেকে রাধা-গোবিন্দের পিতলের মূর্তিসহ পূজার বিভিন্ন সামগ্রী চুরি হয়েছে।
মন্দিরের পুরোহিত অনিল ঘোষাল জানান, প্রতিদিনের মতো বুধবার রাতেও তিনি মন্দিরের তিনটি কক্ষে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, মন্দিরের যে কক্ষে মূর্তি ও অন্যান্য মূল্যবান সামগ্রী রাখা ছিল সেই কক্ষের গ্রিলের হ্যাজবোল ভাঙা এবং গ্রিল খোলা। পরে ভেতরে গিয়ে দেখা যায়, পিতলের রাধা-গোবিন্দের মূর্তি, পিতলের বড় ডেগ ২টি, বড় প্লেট ২টি, পূজার কাজে ব্যবহৃত কাঁসার কুশাকুশি ১টি, কাঁসার খাপড়িসহ পূজার বিভিন্ন ছোট ছোট পিতল ও কাঁসার সামগ্রী চুরি হয়ে গেছে।
তিনি আরও জানান, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।
ঘটনার খবর পেয়ে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর মোঃ মোক্তার হোসেন ও
মোঃ আব্দুল হালিম সরদার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, রায়পুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার মোঃ সিরাজ মিয়া উপস্থিত ছিলেন।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায় বলেন, “শ্যামরায় বিগ্রহ মন্দিরে চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি খুব দ্রুত চুরি হওয়া মালামাল উদ্ধারসহ দোষীদের আইনের আওতায় আনা সম্ভব হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীর শ্যামরায় মন্দিরে গ্রিলের হ্যাজবোল ভেঙে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল রাধা-গোবিন্দের পিতলের মূর্তি

Update Time : ০৩:৩৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬