ফরিদপুর ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মধুখালীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মধুখালী বৈকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার নামে লুটপাটের অভিযোগ মধুখালিতে এ-আই এর প্রভাব ও ব্যবহার” বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে  ফরিদপুর জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মধুখালীর শ্যামরায় মন্দিরে গ্রিলের হ্যাজবোল ভেঙে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল রাধা-গোবিন্দের পিতলের মূর্তি মধুখালীতে মাদক কারবারি ও  ওয়ারেন্টভুক্তসহ ১৪ আসামি গ্রেফতার মধুখালীতে চিনিকল যুবসংঘের আয়োজনে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত ঢামেকে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেফতারের প্রতিবাদে মধুখালীতে ফারিয়ার মানববন্ধন বিএনপি’র রাজনীতিকে নস্যাৎ করতে যতবার আক্রমন,হামলা-মামলা করা হয়েছে ,বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদের পতাকা ততবার শক্ত হাতে ধরেছে———আলী নওেয়াজ মাহমুদ খৈয়ম

মধুখালীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

39

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) বিকেল ৪টায় রায়পুর ইউনিয়নের মধুখালী টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের এমপি ডঃ মো. ইলিয়াস মোল্লা।
এসময় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক মালেক তালুকদার, মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুব এলাহী এবং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ছাত্র-শিক্ষক, অভিভাবক, স্থানীয় মসজিদের ইমাম ও পুরোহিতগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”— এই প্রতিপাদ্য সামনে রেখে তারা সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, খেলাধুলা ও সামাজিক সচেতনতার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে অপ-সাংবাদিকতার বিরুদ্ধে সাংবাদিক ঐক্যজোটের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মধুখালীতে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Update Time : ০৯:২৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬