ফরিদপুর ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

বোয়ালমারীর চালিনগরে জমি ও পুকুর দখলের অভিযোগ, ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা

  • Reporter Name
  • Update Time : ১০:০১:০২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ১৮০ Time View
192

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চালিনগর গ্রামের কালিয়ান্ড মৌজার কাইন্দোরের মাঠে জমি ও পুকুর দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় মোঃ শাহাদাৎ মোল্লা অভিযোগ করেছেন, প্রতিপক্ষ মোঃ সবুর মোল্লা জোরপূর্বক তার জমি, পুকুর ও গাছপালা দখল করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, চালিনগর গ্রামের বাসিন্দা মোঃ শাহাদাৎ মোল্লা (পিতা: মোঃ সহিদ মোল্লা) দীর্ঘ প্রায় ৩৫ বছর ধরে এক একর সাড়ে বত্রিশ শতাংশ জমি ও পুকুর ভোগদখল করে আসছেন। তার দাবি, তার বাবা জীবিত অবস্থায় জমিটি তার নামে লিখে দেন এবং আদালতের রায়েও তিনি জমির স্বত্ব পান।
শাহাদাৎ মোল্লার অভিযোগ, একই গ্রামের মোঃ সবুর মোল্লা (পিতা: মোঃ ইদ্রিস মোল্লা) আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। বর্তমানে মামলার শুনানি চলমান থাকলেও সেই সুযোগে আওয়ামী লীগের কিছু লোকজনকে সঙ্গে নিয়ে জোরপূর্বক জমি ও পুকুর দখল করা হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, জমিতে থাকা ধান কেটে নিয়ে যাওয়া হয়েছে, পুকুরের মাছ লুট করা হয়েছে এবং বিভিন্ন গাছ কেটে নেওয়া হয়েছে। এতে তার প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া দখল নিশ্চিত করতে জমিতে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন।
এ বিষয়ে মোঃ শাহাদাৎ মোল্লা বলেন,
“আমি দীর্ঘ ৩৫ বছর ধরে জমি ভোগদখল করে আসছি। আমার বাবা জমি আমার নামে লিখে দিয়েছেন। আদালতের রায়েও আমি জমি পেয়েছি। এখন মামলার আপিল চলমান থাকা অবস্থায় জোরপূর্বক জমি ও পুকুর দখল করা হয়েছে। আমি সাংবাদিকদের মাধ্যমে সরকার ও প্রশাসনের কাছে ন্যায্য বিচার চাই। জমির দলিল দেখে যদি আমি মালিক হই তাহলে আমাকে বুঝিয়ে দেওয়া হোক, আর যদি মোঃ সবুর মোল্লা মালিক হন তাহলে আমি জমি ছেড়ে দেব।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা বিষয়টি দ্রুত তদন্ত করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে সবুর মোল্লার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য দেয়া সম্ভব হলো না।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

বোয়ালমারীর চালিনগরে জমি ও পুকুর দখলের অভিযোগ, ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা

Update Time : ১০:০১:০২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬