ফরিদপুর ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

দেশকে উন্নত করতে হলে, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে মধুখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউ এন ও

520

ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশনা জাহান বলেছেন “তোমাদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এর মাধ্যমে তোমরা ভবিষ্যতে দেশকে আরও উন্নত করতে পারবে।” তিনি সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে মেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন। মেলায় উপজেলার ১৬টি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে এবং মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল আওয়াল আকন, শুকুর মাহমুদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাজির হোসেন মৃধা, জাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র দাস, মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক মোঃ খায়রুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

দেশকে উন্নত করতে হলে, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে মধুখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউ এন ও

Update Time : ০৩:২৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬