ফরিদপুর ০৫:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০৫:২৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৪৪৫ Time View
488

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে ৭০ জন কৃষক-কৃষাণীসহ মোট ১০০ জন সদস্যের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের অর্থায়নে এবং মধুখালী উপজেলা কৃষি সমú্রসারন অধিদপ্তরের আয়োজনে বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ কংগ্রেসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রওশনা জাহান এবং সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার জয় সেন শুভ্র। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি, ফরিদপুর এর উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শাহাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি, ফরিদপুর এর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষন) মোঃ আবুল হোসেন । অনুষ্ঠান শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাহাবুব ইলাহী। মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, উপজেলা সমবায় অফিসার লাকী আক্তার এবং প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কে.এম. তানজির নাঈম সহ অন্যান্যরা। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীলতা বৃৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় শতাধিক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে দিনব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Update Time : ০৫:২৫:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬