ফরিদপুর ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার মধুখালীতে মধুমতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দসহ একজন আটক মধুখালীতে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও যাদুঘর পরিদর্শন করলেন–জেলা পরিষদের প্রশাসক ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

অগ্নিকাণ্ডে নিঃস্ব বৃদ্ধা নাছিমা বেগমের পাশে মানবতার হাত—প্রবাসী আলমগীর কবিরের উদ্যোগে পেলেন নতুন ঘর

439

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের চর লাউজানা গ্রামের (৭০) বছর বয়সী অসহায় বৃদ্ধা নাছিমা বেগম গত ৪ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে তার একমাত্র বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। আগুনে ঘরবাড়ি পুড়ে যাওয়ার পর থেকে তিনি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।
বিধবা নাছিমা বেগমই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার একমাত্র সন্তান প্রতিবন্ধী হওয়ায় জীবনের কষ্ট আরও বেড়ে যায়। এমন মানবিক বিপর্যয়ের খবর জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি দৃষ্টিগোচর হয় বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ফরিদপুরের বিশিষ্ট দানবীর প্রবাসী আলমগীর কবিরের।
মানবিক দায়িত্ববোধ থেকে তিনি নাছিমা বেগমের জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন। মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সার্বিক তত্ত্বাবধানে মাত্র এক সপ্তাহের মধ্যেই ঘর নির্মাণের কাজ সম্পন্ন করা হয়।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরে ফিতা কেটে নাছিমা বেগমের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত নাছিমা বেগম বলেন,
“আগুনে সব হারিয়ে আমি অসহায় হয়ে পড়েছিলাম। আল্লাহর রহমতে আবার মাথা গোঁজার ঠাঁই পেলাম। যারা আমার পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে আলমগীর কবির বলেন,
“সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যদি যার যার অবস্থান থেকে এগিয়ে আসি, তাহলে কোনো মানুষই গৃহহীন থাকবে না।”
এসময় উপস্থিত ছিলেন—
মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঃ আলীম মানিক,
মধুখালী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, মধুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু, অর্থ সম্পাদক মোঃ আলি মুনসুর দাউদ, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন,
মধুখালী প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু,
সাধারণ সম্পাদক মেহেদী হোসেন পলাশ, মধুখালী পৌর কৃষক দলের সদস্য সচিব মোঃ হাবিবুর রহমান,
স্বেচ্ছাসেবক দল নেতা বিপ্লব বিশ্বাস মিল্টন, শিপন মৃধা, তামিম খান,
মোঃ ফারুক হোসেন,
চরভদ্রাসন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ রাকিব আদনান, চরভদ্রাসন উপজেলা কৃষকদলের সহ-সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানবিক এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার

অগ্নিকাণ্ডে নিঃস্ব বৃদ্ধা নাছিমা বেগমের পাশে মানবতার হাত—প্রবাসী আলমগীর কবিরের উদ্যোগে পেলেন নতুন ঘর

Update Time : ০২:১৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬