ফরিদপুর ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ

766

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের একটি মূল্যবান মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ জানান, প্রতিদিনের ন্যায় গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় ছুটি শেষে তিনি বাড়িতে চলে যান। পরবর্তীতে ২৪ জানুয়ারি শনিবার সকালে লোকমারফতে জানতে পারেন, বিদ্যালয়ের পশ্চিম পাশের একটি মেহগনি গাছ একই গ্রামের মৃত জিহাদ শেখের পুত্র মোঃ ইমন শেখ কেটে নিয়ে গেছেন। গাছটির আনুমানিক বাজারমূল্য প্রায় এক লক্ষ টাকা বলে দাবি করেন তিনি।
ঘটনার পর বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানকে অবহিত করা হয়। পরে মধুখালী থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইমন শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন,
“আমি যে গাছটি কেটেছি সেটি আমাদের জমির গাছ। আমরা যাদের কাছ থেকে জমি কিনেছি তারা আমাদের এই সীমানা দেখিয়ে দিয়েছে। সীমানা নির্ধারণের পর যদি প্রমাণ হয় গাছটি বিদ্যালয়ের, তাহলে আইন অনুযায়ী যে সিদ্ধান্ত হবে আমি তা মেনে নেব।”
এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান বলেন,
“লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এ ঘটনায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ রক্ষা ও সীমানা নির্ধারণে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন এলাকাবাসী।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের গাছ কেটে নেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ

Update Time : ০৩:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬