ফরিদপুর ০৬:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

ফরিদপুর-১ আসনে মনোনয়ন জমার শেষ দিন: মধুখালীতে বিএনপি প্রার্থীসহ তিন প্রার্থীর মনোনয়ন দাখিল

802

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ফরিদপুর-১ সংসদীয় আসনের অন্তর্গত মধুখালী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম মনোনয়নপত্রের অনুলিপি জমা দিয়েছেন।

একই দিনে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী ডা. মো. ইলিয়াস মোল্লা এবং স্বতন্ত্র প্রার্থী মো. আবুল বাশার খান।

উল্লেখ্য, ফরিদপুর-১ সংসদীয় আসনটি মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা এই তিনটি উপজেলা নিয়ে গঠিত। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীরা নিজ নিজ উপজেলা থেকে পৃথকভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পান।

এ বিষয়ে মধুখালী উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “নির্বাচনের তফসিল অনুযায়ী আজ ২৯ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের কার্যালয়ে দুইজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিকাল পাঁচটার পর আর কোনো মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি।”

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

ফরিদপুর-১ আসনে মনোনয়ন জমার শেষ দিন: মধুখালীতে বিএনপি প্রার্থীসহ তিন প্রার্থীর মনোনয়ন দাখিল

Update Time : ০৮:৪৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫