ফরিদপুর ০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

দৃষ্টিসীমা পেরিয়ে শুধু মানুষ, সবার চোখেই জল

  • Reporter Name
  • Update Time : ০৪:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১৩০৭ Time View
1370
নিজস্ব প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানুষের ঢল নেমেছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়কে। দেশের আপসহীন এ নেত্রীকে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছেন তারা। যতদূর চোখ যায়, শুধু মানুষ আর মানুষ। তার এ অনন্তকালের যাত্রায় শেষসঙ্গী হচ্ছে লাখ লাখ মানুষের ভালোবাসা।যে দেশকে তিনি নিজের ঠিকানা মনে করেছেন, দেশের মানুষের জন্য দীর্ঘ লড়াই লড়েছেন সেই লাখ লাখ মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও চোখের পানি নিয়ে শেষ বিদায় নিচ্ছেন। ইতোমধ্যেই শেষ হয়েছে খালেদা জিয়ার জানাজা। মানুষের এই জনস্রোতে স্পষ্ট খালেদা জিয়ার প্রতি মানুষের সমর্থন, ভালোবাসা। জানাজাস্থলে উপস্থিত দলীয় নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আবেগে ভাসছেন, কেউ কেউ আবার ঢুকরে কাঁদছেন, কাউকে স্বান্তনা দেওয়ার ভাষা নেই।

গণতন্ত্রের জন্য জীবনের শেষদিন পর্যন্ত লড়াই করেছেন তিনি। এজন্য তিনি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠেছিলেন।

সারাদেশ থেকে ছুটে এসেছে মানুষ। বাংলাদেশের নেতা খালেদা জিয়াকে বিদায় জানাতে।

স্বয়ং প্রকৃতিও খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছে। গেলো কয়েকদিনের কনকনে ঠান্ডা দূর করে মিষ্টি রোদ উঠেছে নগরীতে, তাতে কিছুটা স্বস্তি পাচ্ছে আগত জনতা। দুপুর দেড়টার দিকে দেখা গেছে, সংসদ ভবন এলাকা, মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের সড়কজুড়ে মানুষের ঢল। এই স্রোত পৌঁছে গেছে ফার্মগেটেও।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

দৃষ্টিসীমা পেরিয়ে শুধু মানুষ, সবার চোখেই জল

Update Time : ০৪:৪৪:৪২ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫