ফরিদপুর ০৫:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে ভেজাল কীটনাশক,কীটনাশক তৈরীর উপাদান ও সরঞ্জাম উদ্ধার ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড

  • Reporter Name
  • Update Time : ০৩:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৫৮২ Time View
375

মধুখালী প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের উত্তরপাড়া এলাকা হতে আজ সোমবার বেলা ১১ টার দিকে কৃষি কাজে ব্যবহারের জন্য ভেজাল কীটনাশক,কীটনাশক তৈরীর উপাদান ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় মো. দাউদে মাল্যা(৩৫) নামের একজনকে হাতেনাতে আটক করা হয়।
জানা গেছে,মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী গ্রামের মৃত কবির মোল্যা পুত্র দাউদ মোল্যা(৩৫) প্রায় এক বছর আগে বাগাট ইউনিয়নের বাগাট উত্তরপাড়া গ্রামে জমি ক্রয় করে ঘর তুলে বসবাস শুরু করে। এর পরই শুরু করে কৃষিকাজে ব্যবহার করার জন্য ভেজাল কীটনাশক। ইতিমধ্যে বাজারজাত শুরু করে অনেক কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি করেছে। আজ সোমবার গোপনসংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রাসেল,উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী অভিযান চালিয়ে ভেজাল কীটনাশক,কীটনাশক তৈরীর উপাদান, ও সরঞ্জামসহ দাউদ মোল্যাকে হাতেনাতে ধরতে সক্ষম হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু রাসেল অভিযুক্ত দাউদ মোল্যাকে ১ বছরের কারাদন্ড ও নগদ ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদন্ডের আদেশ দেওয়া হয়। এসময় মধুখালী উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব ইলাহী, থানার এসআই তন্ময়,উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইকবাল হোসেন খান সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীতে ভেজাল কীটনাশক,কীটনাশক তৈরীর উপাদান ও সরঞ্জাম উদ্ধার ১ লক্ষ টাকা জরিমানা ও ১ বছরের কারাদন্ড

Update Time : ০৩:৪৫:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫