ফরিদপুর ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবিতে মধুখালীতে সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

298

মফিজুর রহমান মুবিন মধুখালী (ফরিদপুর):

সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মধুখালী উপজেলা সার বিক্রেতা সমিতি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় মধুখালী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন, মধুখালী থানা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে খুচরা সার বিক্রেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা কৃষি কর্মকর্তার নিকট পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন।

বাংলাদেশ খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সারাদেশে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিত করতে হবে। একই সঙ্গে আগামী ২৫ অক্টোবরের মধ্যে তাদের ব্যবসা চালু রাখতে প্রয়োজনীয় নিবন্ধন বা অনুমোদনের ব্যবস্থা করার দাবি জানানো হয়।

মানববন্ধনে মধুখালী উপজেলা খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের প্রধান সমন্বয়ক মোঃ জাকির হোসেন লিটন বলেন, “সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা এক সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, সার বিক্রেতাদের লাইসেন্স স্থগিত করা হবে এবং তাদের পৃষ্ঠপোষকতা বন্ধ করা হবে। এই ঘোষণায় সার বিক্রেতা পরিবারের প্রায় ৪৪ হাজার মানুষ দুশ্চিন্তায় পড়েছেন।”

তিনি আরও বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছে সার সরবরাহ করছি। ব্যাংক থেকে ঋণ নিয়ে এ ব্যবসা টিকিয়ে রেখেছি। সার সিন্ডিকেটের বিরুদ্ধেও আমরা লড়াই করেছি। অথচ সরকারের নতুন সিদ্ধান্ত কার্যকর হলে আমাদের ব্যবসা ও পরিবার—দুই-ই বিপদের মুখে পড়বে।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বাতিল করা হলে সার সরবরাহে মারাত্মক বিপর্যয় ঘটবে। এর প্রভাব পড়বে দেশের কোটি কৃষকের ওপর।”

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সার বিক্রেতা সুব্রত দাস, মোঃ রফিকুল ইসলাম মুকুল, রফিকুল ইসলাম, আবুল খায়ের, ইব্রাহিম মুন, খায়রুল ইসলাম, আব্দুল লতিফসহ অনেকে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

লাইসেন্স বাতিল প্রক্রিয়া স্থগিতের দাবিতে মধুখালীতে সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

Update Time : ০৬:১৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫