ফরিদপুর ০২:২০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

ডুমাইন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে সেবা নেই

Exif_JPEG_420

278

সহিদুল ইসলাম ঃ
চিকিৎসক সংকট নিয়ে চলছে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র । ভবন আছে, কিন্তু চিকিৎসক নেই। উপজেলার ডুমাইন ইউনিয়নে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র । তবে নেই চিকিৎসক। প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারিভাবে ডুমাইন ইউনিয়নে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র। কেন্দ্রতে একজন উপ—সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার চিকিৎসক থাকার কথা। কিন্তু স্বাস্থ্যকেন্দে্রই বছরের পর বছর নেই কোনো চিকিৎসক । গ্রামের সাধারণ মানুষকে চিকিৎসার জন্য দৌড়াতে হচ্ছে উপজেলা বা জেলা সদর হাসপাতালে। ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে দেখা যায় প্রায় প্রতিদিনই তালাবদ্ধ, মাঝে মাঝে খোলা থাকলেও এই কেন্দে্র সেবা না পাওয়ার অভিযোগ এলাকাবাসীর। লোকবল সংকটের কথা বলে অধিকাংশ সময় স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ থাকে। প্রতিদিনই রোগী এখানে চিকিৎসা নিতে এসে চিকিৎসা না পেয়ে ফিরে যান। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক না থাকায় একাই দায়িত্ব পালন করছেন বলে জানান ডুমাইন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দায়িত্বরত পরিবার পরিকল্পনা পরিদর্শিকা বিউটি রানী সাহা তাও আবার ঔষধ নাই । ডুমাইন পরিবার পরিকল্পনা বিভাগ সূত্রে জানা যায়, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রগুলোর জন্য উপ—সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ফার্মাসিস্ট , পিয়ন , আয়া, নিরাপত্তা সহ ৫টি পদ রয়েছে। এ পদগুলোতে কোন লোক নাই । শুধু পরিবার পরিকল্পনা পরিদর্শিকা কর্মরত আছেন। বাকি পদগুলো খালি আছে। জনবল সংকটে মানুষ প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছে না। মধুখালী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ হোসেন জানান, উপজেলায় চিকিৎসক সংকট রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করি দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

ডুমাইন ইউনিয়নে স্বাস্থ্যকেন্দ্র আছে সেবা নেই

Update Time : ০৪:০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫