ফরিদপুর ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৬৪ Time View
335
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতাঃ
ফরিদপুরের মধুখালীতে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী এবং বিজ্ঞান ফোরাম মধুখালী আয়োজিত এআই-সম্পর্কিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের মধুবন মার্কেটের তৃতীয় তলায় আবুল হোসেন মিয়া ট্রাস্টি ও বিজ্ঞান ফোরাম মধুখালী যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবুল হোসেন মিয়া ট্রাস্টি ও বিজ্ঞান ফোরাম মধুখালীর সভাপতি আবু সাঈদ মিয়া এবং সঞ্চালনা করেন মাহিদা পারভীন ডলি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রাসেল।
বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান, বিজ্ঞান ফোরাম মধুখালীর সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আউয়াল।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫৮ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং কারিগরি ভোকেশনাল শাখার ১২ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় প্রদান করা হয়।
এছাড়াও বিজ্ঞান ফোরাম আয়োজিত এআই বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রায় ২০০ শিক্ষার্থী, তাদের অভিভাবক, বিভিন্ন স্কুল-কলেজের প্রধান এবং সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং কৃতি শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

Update Time : ০৮:৪৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫