ফরিদপুর ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

কিশোরগঞ্জ খুদে ফুটবল জাদুকর জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান

  • Reporter Name
  • Update Time : ০৬:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩৫ Time View
321
 ডেস্ক রিপোর্ট :
কিশোরগঞ্জের কটিয়াদীর খুদে ফুটবলার জিসানের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে তারেক রহমানের পক্ষে জিসানের বাড়িতে যান বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক এবং জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এ সময় তিনি উপহার হিসেবে জিসানের হাতে বুট, জার্সি ও ফুটবলসহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেন।

জিসান উপজেলার জালালপুর ইউনিয়নের ফেকামারা ডুলিকান্দা গ্রামের বাসিন্দা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মাত্র ১০ বছর বয়সী এই তরুণ ফুটবলারের দক্ষতা দেখে মুগ্ধ হন তারেক রহমান। এতেই তিনি জিসানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন।

স্থানীয়রা জানান, জিসান এই অল্প বয়সেই ফুটবলের প্রতি দক্ষতা অর্জন করেছে। তার খেলা, দক্ষতা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায়।

এলাকায় তাকে ‘ক্ষুদে ম্যারাডোনা’ বলে ডাকা হয়।  সম্প্রতি তার দক্ষতার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সেখানে তাকে কখনো এক পায়ে, কখনো দুই পায়ে, আবার কখনো বল পিঠে রাখতে দেখা যায়।

এ দিকে তারেক রহমানের সহযোগিতা পেয়ে জিসানকে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে।

সে জানায়, মোবাইলে ম্যারাডোনা, মেসি ও রোনালদোর খেলা দেখে নিজেই ফুটবলের নানা কৌশল শিখেছে সে। নিজ চেষ্টায় সে ফুটবলের জাদু রপ্ত করেছে।

জিসানের বাবা জজ মিয়া বলেন, ‘আমি বিশ্বাস করতাম একদিন না একদিন, কেউ না কেউ আমার ছেলের পাশে দাঁড়াবে। আজ আমার সেই বিশ্বাস পূর্ণ হয়েছে।’

সাবেক ফুটবলার আমিনুল হক জানান, জিসানের খেলা দেখে তিনিও মুগ্ধ হয়েছেন।

তারেক রহমান জিসানের প্রশিক্ষণ, লেখাপড়া ও ভবিষ্যতের সব দায়িত্ব নিয়েছেন। এ ছাড়া আজ জিসানের পরিবারকে কিছু আর্থিক সহায়তাও দেওয়া হয়েছে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

কিশোরগঞ্জ খুদে ফুটবল জাদুকর জিসানের দায়িত্ব নিলেন তারেক রহমান

Update Time : ০৬:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫