ফরিদপুর ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার মধুখালীতে মধুমতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দসহ একজন আটক মধুখালীতে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও যাদুঘর পরিদর্শন করলেন–জেলা পরিষদের প্রশাসক ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

ফরিদপুরে বাসস্ট্যান্ড দখল ও নির্বাচন নিয়ে সংঘর্ষ

  • Reporter Name
  • Update Time : ০৮:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ৩৮০ Time View
208

শহর প্রতিনিধি :

ফরিদপুর শহরের নতুন বাসস্ট্যান্ড দখল ও আন্তঃজেলা নির্বাচন নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে নাজমুল হোসেন তারার নেতৃত্বে শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে মানববন্ধন শুরু হয়। এসময় শ্রমিক ইউনিয়নের সভাপতি-সাধারন সম্পাদক ও সাধারণ শ্রমিকরা মিছিল নিয়ে আওয়ামী লীগের দোসরদের ধর ধর বলে তাদের উপর হামলা করে মারধর করে। এসময় তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে বন্ধ হয়ে যায় ফরিদপুর আন্তঃজেলা রুটের বাস চলাচল। ‌পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নব গঠিত শ্রমিক ইউনিয়নের (১০৫৫) এর সভাপতি ইয়াছিন মোল্লা বলেন, শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় চাঁদাবাজ আওয়ামী লীগের দোসরা নতুন বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে বাসস্ট্যান্ডের শ্রমিক ইউনিয়ন অফিস দখলের চেষ্টা করলে ইউনিয়নের সাধারণ শ্রমিকরা তা প্রতিহত করে। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা নাজমুল হোসেন তারা সহ আওয়ামী লীগের কতিপয় নেতা ও তাদের দোসরা ফরিদপুর বাসস্ট্যান্ড চাঁদাাজি শুরু করেছে। এ নিয়ে তারা প্রতিবাদ করলেও কোন কাজ হয়নি। আজ আবার তারা দখল করার জন্য চেষ্টা করলে সাধারন শ্রমিকরা তা প্রতিহত করে।

এদিকে অপরপক্ষের নেতা নাজমুল হোসেন তারা বলেন, বাসস্ট্যান্ডের শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকা সংশোধন এর দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের চেষ্টা কালে ইয়াছিন মোল্লারা তাদের উপর আতর্কিত হামলা করে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা বাধা প্রদান করেছে।

এদিকে এঘটনায় সাধারণ শ্রমিকদের মধ্যে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে।

বাসস্ট্যান্ড এলাকা জুড়ে পুলিশ প্রহরা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা উভয়পক্ষকে নিয়ে বসে সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছি।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার

ফরিদপুরে বাসস্ট্যান্ড দখল ও নির্বাচন নিয়ে সংঘর্ষ

Update Time : ০৮:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫