ফরিদপুর ০১:২১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে আইন—শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৫১৭ Time View
306

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে আইন—শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেল। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ইভটিজিং, চুরি—ছিনতাইসহ সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া অপরাধ প্রবণতা রোধে প্রশাসনের পাশাপাশি জনগণেরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুন হাসান, মধুখালী থানার সাব ইন্সপেক্টর মোঃ শওকত হোসেন, মধুখালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, ফরিদপুর জেলা যুবদলের সাবেক সহ—সভাপতি আব্দুল আলিম মানিক, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আবু রাসেল বলেন, “উপজেলার সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীতে আইন—শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

Update Time : ০২:৫০:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫