ফরিদপুর ০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার মধুখালীতে মধুমতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দসহ একজন আটক মধুখালীতে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও যাদুঘর পরিদর্শন করলেন–জেলা পরিষদের প্রশাসক ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

মধুখালীতে সরকারি কাজে বাধা দেওয়া ও চাঁদাবাজীর অভিযোগে দুই ব্যক্তির কারাদন্ড

  • Reporter Name
  • Update Time : ০৯:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ৫২৯ Time View
207

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে ‘সরকারি কাজে বাধা দেওয়া ও চাঁদাবাজীর অভিযোগে’ দুই ব্যক্তিকে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কামারখালী বাসস্ট্যান্ডে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. এরফানুর রহমান।
দন্ডপ্রাপ্ত ওই দুই ব্যক্তি হলেন, কামারখালী বাসস্ট্যান্ডে ফরিদপুর মালিক সমিতির কর্মরত দুই শ্রমিক মধুখালী উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা বাসস্ট্যান্ডের স্ট্যাটার মতিয়ার রহমার (৫৭) ও একই এলাকার বাসিন্দা গেটম্যান রফিক বিশ্বাস (৬৫)।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে বাস থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। কিছুদিন ধরে স্থানীয় জনগণের কাছ থেকে বিভিন্ন অভিযোগ আসছিল যে, ঢাকা এবং অন্যান্য এলাকাগুলির থেকে আসা বাসগুলির চালক ও যাত্রীদের কাছ থেকে চাঁদাবাজরা অবৈধভাবে টাকা আদায় করছে। এ অভিযোগের ভিত্তিতে ফরিদপুর সেনাবাহিনী ক্যাম্প বাসস্ট্যান্ডে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং শুক্রবার এক বিশেষ যৌথ অভিযান চালানো হয়। অভিযানে দুই ব্যক্তি টাকাসহ হাতেনাতে আটক হন। পরে ভ্রাম্যমাণ আদারতের মাধ্যমে ১৮৬০ সালের দন্ডবিধির ১৮৮ ধারায় তাদের ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, কামারখালীতে আমাদের দুই কর্মচারিকে কারাদন্ড দেওয়া হয়েছে বলে আমি জানতে পেরেছি। এ বিষয়ে বিস্তারিত জেনে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার

মধুখালীতে সরকারি কাজে বাধা দেওয়া ও চাঁদাবাজীর অভিযোগে দুই ব্যক্তির কারাদন্ড

Update Time : ০৯:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫