ফরিদপুর ০৫:২৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

মধুখালীতে জাতীয় শ্রমিক দলের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় রাজনের হত্যাকারীদের ফাঁশির দাবি

  • Reporter Name
  • Update Time : ০৮:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৭৯৭ Time View
257

মফিজুর রহমান মুবিন

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ফরিদপুরের মধুখালীতে জাতীয় শ্রমিক দলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে (বৃহস্পতিবার) বিকেলে মধুখালী আখচাষী কল্যাণ ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মধুখালী উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে ও মোঃ নাহিদ ইসলাম সোহেলের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল, সাংগঠনিক সম্পাদক মোঃ হায়দার আলী মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক, বিএনপি নেতা মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর বিশ্বাস, যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, সদস্য সচিব মোঃ তারিকুল ইসলাম ইনামুল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মুন্নু, সহ-সভাপতি হারুনুর রশিদ, শ্রমিক নেতা মোঃ শাহিন মিয়া ও মোঃ ফারুক হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মিজানুর রহমান কালা, শ্রমিক মহিলা দল নেত্রী মোসাঃ নাজমা আক্তার, নির্মাণ শ্রমিক নেতা মোঃ ইউনুস আলী, মোঃ রায়হান, মোঃ রাজু বিশ্বাস, মোঃ রজব ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন ওলামা দল নেতা মোঃ রাকিবুল ইসলাম।

আলোচনা সভা শেষে এক বিশাল র‌্যালি বের করা হয়। র‌্যালিটি আখচাষী কল্যাণ ভবনের সামনে থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মধুখালী রেলগেটে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, ফরিদপুর চিনি কলের পরিবহন বিভাগের শ্রমিক ও উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহ মোহাম্মদ রাজনের নির্মম হত্যার বিচার আজও হয়নি। তারা অবিলম্বে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। বক্তারা বলেন, ২০১৪ সালের মার্চ মাসে রাজনকে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়, যা শ্রমিক সমাজের প্রতি এক নির্মম অবিচার। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।

এই আয়োজন শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে বলে মন্তব্য করেন বক্তারা।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

মধুখালীতে জাতীয় শ্রমিক দলের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভায় রাজনের হত্যাকারীদের ফাঁশির দাবি

Update Time : ০৮:৩২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫