ফরিদপুর ০৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার মধুখালীতে মধুমতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দসহ একজন আটক মধুখালীতে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও যাদুঘর পরিদর্শন করলেন–জেলা পরিষদের প্রশাসক ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

  • Reporter Name
  • Update Time : ০২:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • ৪৫৪ Time View
206

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলার ত্রি—বার্ষিক স্কাউটস কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জানুয়ারি (বুধবার) সকাল ১১টায় মধুখালী মাল্টিপারপাস হল রুমে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় এবং মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, কামারখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির উদ্দীনসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু রাসেলকে সভাপতি এবং মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল মনসুরকে সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আবু রাসেল বলেন, “স্কাউটিং তরুণ প্রজন্মকে নেতৃত্বের গুণাবলি অর্জনে সহায়তা করে। স্কাউট আন্দোলন শৃঙ্খলা, দায়িত্ববোধ ও নৈতিক মূল্যবোধ তৈরি করে, যা সমাজ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কমিটি স্কাউটস আন্দোলনকে আরও গতিশীল করতে কাজ করবে বলে আমি আশা করি।”
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠনের স্কাউট গ্রুপ লিডারগন উপস্থিত ছিলেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার

বাংলাদেশ স্কাউটস মধুখালী উপজেলার ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন

Update Time : ০২:৫০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫