ফরিদপুর ০৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার মধুখালীতে মধুমতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন জব্দসহ একজন আটক মধুখালীতে দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক ফরিদপুরে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে মধুখালীতে এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকের সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মধুখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও যাদুঘর পরিদর্শন করলেন–জেলা পরিষদের প্রশাসক ফরিদপুর চিনিকলে তিনদিন ব্যাপী ইনহাউজ প্রশিক্ষণ শুরু টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে মধুখালীতে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

মধুখালীতে সংস্কারের অভাবে পাকা রাস্তার বেহাল দশা

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪
  • ৪১৪ Time View
212

আঞ্চলিক প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মাঝিবাড়ী মহাসড়কের পাশে মাঝিবাড়ী বাজার হতে বাগাট ইউনিয়নের মাঝিবাড়ী , মিটাইন, চানপুর ও রায়জাদাপুর পাকা সড়কের সংস্কারের অভাবে পাঁচ কিলোমিটার দীর্ঘ একটি পাকা রাস্তার এখন বেহাল অবস্থা। রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে শত শত পথচারী, যাত্রী ও যানবাহন। রাস্তার মাঝে বড় বড় গর্তের সৃষ্টি হলেও রাস্তাটি দীর্ঘদিন সংস্কারবিহীন অবস্থায় পড়ে আছে। পাশাপাশি দীর্ঘদিন ধরে সীমাহীন দুর্ভোগে পড়েছেন বাগাট ইউনিয়ন সহ আরও দুরদুরান্ত থেকে আসা এলাকাবাসী। সরেজমিনে গিয়ে জানা যায়, মাঝিবাড়ী থেকে রায়জাদাপুর বাজার পর্যন্ত রাস্তাটি পাঁচ কিলোমিটার দীর্ঘ। অনেক বছর আগে এই রাস্তাটির সংস্কার করা হয়। পরবর্তীতে রাস্তাটির বিভিন্ন স্থানে স্থানে ভেঙ্গে যায়, পিচ উঠে যায়। এতে করে নানান দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। পথচারীরা বলেন, মিটাইন, রায়জাদাপুর বাজার সড়ক সহ অন্যান্য রাস্তার নাকাল অবস্থা। এই রাস্তাটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। পাঁচ কিলোমিটার রাস্তায় ছোট বড় অনেক গর্ত হয়েছে। রাস্তা দিয়ে চলাচল করা কষ্টসাধ্য। চালকরা জানান, দীর্ঘদিন ধরে এভাবে বেহাল দশায় পড়ে আছে এ সড়কটি। যাত্রীরা গাড়িতে চলাচল করতে হিমসিম খাচ্ছে। প্রতিনিয়ত ঘটছে দূর্ঘটনা। দ্রুত পাকা রাস্তাটি সংস্কারের দাবি জানাই। ইউপি সদস্য বাদশা বলেন, সংস্কারের অভাবে রাস্তাটির জীর্ণদশা। রাস্তা দিয়ে যানবাহন এবং পথচারীদের চলাচল করা কঠিন হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কার জরুরী। উপজেলা প্রকৌশলী সোহেল রানা বলেন, ইতিমধ্যে মধুখালী উপজেলার অনেক কাঁচা ও পাকা রাস্তার সংস্কারের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তালিকা প্রেরন করা হয়েছে। তালিকায় অন্তভূক্ত না হলে পূনরায় রাস্তাটি সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হবে ।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার, চুরির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি উদ্ধার

মধুখালীতে সংস্কারের অভাবে পাকা রাস্তার বেহাল দশা

Update Time : ০৮:৫৯:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪