ফরিদপুর ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।। চন্দনা ও বারাসিয়া নদীর দু’পাড়ে নারী—পুরুষের উপেড়ে পড়া ভীর

  • Reporter Name
  • Update Time : ০৮:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ৫৪৪ Time View

Exif_JPEG_420

366

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার আর কান্দি, ছোন্দাহ এবং বন্দর এলাকার মানুষের উদ্যোগে এবং মো. হাসানের সার্বিক সহযোগিতায় ১৯ অক্টোবর, শনিবার এক ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৫টায় নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল হাসান টিপুর সভাপতিত্বে চন্দনা, বারাসিয়া নদীতে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়, যেখানে ফরিদপুর জেলা থেকে আগত বেশ কয়েকটি দল অংশ নেয়।
উপজেলার ঐতিহ্যবাহী এই নৌকা বাইচে অংশ নেওয়া নৌকাগুলো ছিল উৎসবমুখর। প্রতিযোগিতায় জেলা ও উপজেলার বিভিন্ন এলাকার প্রতিযোগীরা তাদের নিজস্ব দল নিয়ে অংশগ্রহণ করে, যা জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর—১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনিক, উপজেলা বিএনপি’র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, সাধারণ সম্পাদক আবুল কাশেম আবুল,পৌর বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, জেলা যুবদলের সহ—সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, উপজেলা যুবদলের আহ্বায়ক এসএম মুক্তার হোসেন, যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম এনামুল, কৃষকদলের উপজেলা আহবায়ক মেহেদি হাসান মন্নু, সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন মেগচামী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাব্বির উদ্দিন শেখ, রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন মিয়া। এছাড়াও বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল নৌকা বাইচ প্রতিযোগিতায়।
ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি নৌকা দীর্ঘাকৃতির ছিল এবং নৌকা গুলি বিভিন্ন রং ও ডিজাইনে সাজানো ছিলো। প্রতিযোগিতা চলাকালীন নদীর দু’পাড়ে প্রচুর দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যায়, যারা দলগুলোর উৎসাহ—উদ্দীপনা এবং প্রতিযোগিতার উত্তেজনা উপভোগ করে। এ বছরও উৎসবমুখর পরিবেশে দর্শনার্থীরা নৌকা বাইচ উপভোগ করেছেন।
বাইচে প্রথম হয়েছে পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের বাকু শেখের মায়ের দোয়া নৌকা। দ্বিতীয় হয়েছে কাশিয়ানী উপজেলার মহেষপুর, নাওড়াদোলা ময়ুর পক্ষী এবং তৃতীয় হয়েছে বোয়ালমারী সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ছাত্তার ফকিরের ভাই ভাই ‘জলপরী‘ নৌকা। নৌকাবাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

মধুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত।। চন্দনা ও বারাসিয়া নদীর দু’পাড়ে নারী—পুরুষের উপেড়ে পড়া ভীর

Update Time : ০৮:১২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪