ফরিদপুর ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা মধুখালীতে ভয় দেখিয়ে ছেলের বউকে ধর্ষণ, শ্বশুরের যাবজ্জীবন ফরিদপুরে দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন মধুখালীতে তিন বস্তায় ছয় টুকরো অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ভারতকে রোমাঞ্চকর টেস্ট জেতানো সিরাজ আইসিসির মাসসেরা

  • Reporter Name
  • Update Time : ০৬:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩১৭ Time View
1273
 ক্রীড়া ডেস্ক
আগস্ট মাসের সেরা খেলোয়াড়ের লড়াইটা ছিল তিন পেসারের। সেই লড়াইয়ে অন্যদের পেছনে ফেলে জয়ী হয়েছেন মোহাম্মদ সিরাজ।

এক টেস্টের পারফরম্যান্সে আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিরাজ। ভারতীয় পেসারের কাছে হার মেনেছে ম্যাট হেনরি ও জেইডন সিলসের পারফরম্যান্স।

পাঁচ টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থেকে ওভাল টেস্টে নেমেছিল ভারত। জেমস অ্যান্ডারসন-শচীন টেন্ডুলকার ট্রফি ড্রয়ে শেষ করতে হলে পঞ্চম ও শেষ টেস্ট জিততেই হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে নেই ভারতের বোলিং আক্রমণের নেতা জাসপ্রীত বুমরাহ। তাকে বিশ্রাম দেওয়ায় দায়িত্ব বেড়ে যায় সিরাজের।সেই দায়িত্ব দারুণভাবেই পালন করেছেন সিরাজ। হারের দ্বারপ্রান্ত থেকে অবিশ্বাস্য এক স্পেলে ভারতকে ম্যাচ জিতিয়েছেন তিনি। শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য ৩৫ রান প্রয়োজন ছিল। আর ভারতের দরকার ৪ ‍উইকেট।শেষ চার উইকেটের ৩টি নিয়ে ভারতকে ৬ রানের অবিশ্বাস্য জয় এনে দেন তিনি।

দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে সিরিজ ড্রয়ের ম্যাচে ম্যাচসেরার স্বীকৃতি পান সিরাজ। এবার দুর্দান্ত সেই পারফরম্যান্সের জন্যই মাসসেরার পুরস্কার জিতেছেন। ভারতীয় পেসার পুরস্কার জেতার অনুভূতি জানান এভাবে, ‘আইসিসির মাসসেরার পুরস্কার পাওয়া বিশেষ সম্মানের। এই পুরস্কার যেমন আমার তেমনি আমার সতীর্থ ও স্টাফদেরও।

কেননা তাদের উৎসাহ এবং বিশ্বাস আমাকে সামনে এগিয়ে নিতে সহায়তা করেছে।’

অন্যদিকে মেয়েদের মাসসেরা হয়েছেন ওরলা প্রেনডারজাস্ট। নেদারল্যান্ডসের অলরাউন্ডার আগস্ট মাসে ১৪৪ রানের সঙ্গে ৪ উইকেট নেন। সেরার লড়াইয়ে তার দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন পাকিস্তানের ব্যাটার মুনীবা আলী ও নেদারল্যান্ডস অলরাউন্ডার আইরিশ জুইলিং।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ভারতকে রোমাঞ্চকর টেস্ট জেতানো সিরাজ আইসিসির মাসসেরা

Update Time : ০৬:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫