ফরিদপুর ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যেভাবে দুর্বল যুদ্ধবিরতির ঝুঁকি বাড়াল হরমুজ সবজি চাষের শর্তে পাউবোর লিজের জমিতে দোতলা বাড়ি, নোটিশের দেড় বছরেও হয়নি উচ্ছেদ বিশেষ প্রতিনিধি: ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুরে এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মধুখালীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী- স্ত্রী নিহত, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতা, বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আখ থেকে ইথানল ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আছে ————চেয়ারম্যান,বি.এস.এফ.আই.সি

  • Reporter Name
  • Update Time : ০৯:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৩১১ Time View
165

মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ও শিল্প মন্্রণালয়ের অতিরিক্তি সচিব রশিদুল হাসান বলেছেন আখ থেকে ইথানল ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আছে। আখ শুধু একটি অর্থকারী ফসল নয় এটি আমাদের দেশের উন্নয়নের একটি অন্যতম সোপান। আখচাষ করে চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হবে। আমি জানি আখচাষে অনেক খরচ আছে,আমি তা উলব্ধি করি। তবে আখচাষ বৃদ্ধিকে এগিয়ে নিতে চিনি শিল্প করপোরেশনকাজ করছে এবং আখে দাম বৃদ্ধির জন্য আগামী সভায় প্রস্তাব করা হবে। তিনি বুধবার বিকেলে ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের কৃষি বিভাগের আয়োজনে প্রশিক্ষণ ভবনে ২০২৫—২০২৬ মৌসুমে আখ চাষ বৃদ্ধি ও পরিষ্কার পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে আখচাষীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চিনিকলের মহাব্যবস্থাপক(কৃষি) মুহাম্মাদ আনিস উজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ সাজেদুর রহমান, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের পরিচালক(ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ও যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খান,বিএসএফআইসি সদর দপ্তরের প্রধান (সিপিই) ড. জেবুন নাহার ফেরদৌস, ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক(ফিল্ড রিসার্স) ড.ইউসুফ আলী, প্রধান প্রকৌশলী মাহমুদুল হক।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আখচাষী কল্যাণ সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খান, বিশিষ্ট আখচাষী মো. সিরাজুল ইসলাম প্রমুখ। বক্তারা আখের দাম বৃদ্ধি,সঠিক কীটনাশক প্রাপ্তি,সময়মত আখের অন্যান্য উপকরণ, আখ সরবরাহের টাকা দ্রুত সময়ের মধ্যে পাওয়াসহ বিভিন্ন দাবি করেন। প্রধান অতিথি দাবিগুলোর বিষয়ে সমাধানের আশ^াস দেন।
এ সময় শ্রমজীবী ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো.আলমগীর হোসেন,আখচাষী কল্যাণ সংস্থার সাধারন সম্পাদক রেজাউল করিম, মহাব্যবস্থাপক(অর্থ)খোন্দকার আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক(প্রশাসন) মাসুদ রেজা,মহাব্যবস্থাপক(কারখানা) পুলক কুমার সরকারসহ মিলসগেট ‘এ’ এবং ‘বি’ সাবজোনের আখচাষী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পরে সন্ধা ৭ টায় চিনিকলের কর্মকর্তাদের সাথে অতিথি ভবনে এক মতবিনিময় সভা করেন।

Tag :
About Author Information

Acting Editor

যেভাবে দুর্বল যুদ্ধবিরতির ঝুঁকি বাড়াল হরমুজ

আখ থেকে ইথানল ও বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা আছে ————চেয়ারম্যান,বি.এস.এফ.আই.সি

Update Time : ০৯:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫