ফরিদপুর ০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম নাহিদ রানাকে নিয়ে পরিকল্পনা পরিষ্কার করল বিসিবি ইরান-রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করলেন ট্রাম্প ফরিদপুরে সাত দফা দাবিতে দলিল লেখক সমিতির বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত ফরিদপুরে স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে দুই দিন ব্যাপী ‌বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ জাতীয় গ্রিডে শনিবার যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস মধুখালীতে মহিলা পরিষদের আয়োজনে তরুণ-তরুণীদের বিতর্ক প্রতিযোগিতা

মধুখালীতে নবম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৯৫ Time View
352

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের মির্জাকান্দি আরুয়াকান্দি উচ্চ বিদ্যালয় এর নবম শ্রেণীর এক ছাত্রী অপহরণের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরিদ মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর শহর থেকে ভিকটিমসহ তাকে আটক করা হয়। সে মাঝকান্দি গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, ভিকটিমের বাবা থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০২, তারিখ: ১/৯/২০২৫)। মামলায় উল্লেখ করা হয়, গত ৩১ আগস্ট রাত ৮টার দিকে ভিকটিম বাড়ির পাশে হাঁটতে বের হলে আর বাড়ি ফেরেনি। পরে জানতে পারেন, একই এলাকার মোঃ ফরিদ মোল্লা (৩০), পিতা মোহাম্মদ রাজ্জাক মোল্লা, গ্রাম মাঝকান্দি—সহ কয়েকজন তার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোক্তার হোসেন অভিযান চালিয়ে ফরিদপুর শহর থেকে ভিকটিমকে উদ্ধারসহ অপহরণকারী ফরিদ মোল্লাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। বর্তমানে ভিকটিম পুলিশ হেফাজতে রয়েছে এবং মেডিকেল টেস্ট সম্পন্ন হয়েছে। অন্যদিকে ফরিদ মোল্লাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে একইদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মধুখালী পৌরসভার গোন্দারদিয়া গ্রাম থেকে মাদকসেবী মোঃ পলাশ মোল্লা (৩০), পিতা মোঃ মজিবর মোল্লা-কে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাকেও আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত ফরিদ মোল্লা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মধুখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

মধুখালীর মেগচামীতে বিএনপি’র কার্যালয় উদ্বোধন

মধুখালীতে নবম শ্রেণীর ছাত্রী অপহরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার

Update Time : ০৫:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫