ফরিদপুর ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
যেভাবে দুর্বল যুদ্ধবিরতির ঝুঁকি বাড়াল হরমুজ সবজি চাষের শর্তে পাউবোর লিজের জমিতে দোতলা বাড়ি, নোটিশের দেড় বছরেও হয়নি উচ্ছেদ বিশেষ প্রতিনিধি: ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলা ‘রাজনৈতিক’ দেখিয়ে প্রত্যাহারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ফরিদপুরে এতিম মুসলিমার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী মধুখালীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী- স্ত্রী নিহত, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন ফরিদপুরের একসময়ের অপ্রতিদ্বন্দ্বী ক্ষমতাধর নেতা এখন দুর্নীতির মামলায় কোণঠাসা খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন ফরিদপুরে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, করেছে পুলিশ মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক প্রতিযোগিতা, বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় মধুখালী থানার এসআই আমিনুল ইসলামের মৃত্য

  • Reporter Name
  • Update Time : ০৬:০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • ৩৪৬ Time View
150

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা ঃ

ফরিদপুরের মধুখালী থানায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম সরকারি দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মধুখালী থানার অফিসার ইনচার্জ এস এম নুরুজ্জামান জানান ২৪ জুলাই ২০২৫ তারিখ সকাল ১০টা ৪০ মিনিটে থানার সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১১৩৩ অনুযায়ী ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার এবং তদন্তাধীন একটি মামলার কাজে তিনি তার দায়িত্বপ্রাপ্ত বিট এলাকা জাহাপুর ইউনিয়নের উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন।

পথিমধ্যে সকাল ১১টা ৩০ মিনিটের দিকে মাছকান্দি এলাকায় মাজেদা জুট মিলের পাশের ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে দ্রুতগতির একটি বাসকে সাইড দিতে গিয়ে তার মোটরসাইকেলের চাকা স্লিপ করে পাকা রাস্তায় পড়ে যান এবং মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

পরে জুট মিলের আনসার সদস্য এপিসি মোঃ জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের আইসিইউ-তে ২৮ জুলাই ২০২৫, সোমবার বিকেল আনুমানিক ৩টা ৫০ মিনিটে এসআই আমিনুল ইসলাম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৬ বছর।

তার মৃত্যুতে ফরিদপুর জেলা পুলিশ এবং মধুখালী থানা পুলিশ গভীর শোক প্রকাশ করেছে।

মরদেহ ঢাকা থেকে ফরিদপুরে আনার পর ফরিদপুর পুলিশ লাইনে জানাজা অনুষ্ঠিত হয়। পরে নিজ জেলা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মরহুম এসআই আমিনুল ইসলাম এক স্ত্রী, এক মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।

জানা যায়, এসআই মোঃ আমিনুল ইসলাম (বিপি নম্বর-৭৯০০০৩৫০১৯) গত ৩ জুন ২০২৫ তারিখে মধুখালী থানায় যোগদান করে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

Tag :
About Author Information

Acting Editor

যেভাবে দুর্বল যুদ্ধবিরতির ঝুঁকি বাড়াল হরমুজ

সড়ক দুর্ঘটনায় মধুখালী থানার এসআই আমিনুল ইসলামের মৃত্য

Update Time : ০৬:০৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫