ফরিদপুর ০৭:২১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস সংবাদমাধ্যম আল-জাজিরাকে নিষিদ্ধ করছে পাকিস্তান BCSP ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর মেগা ফাইনাল অনুষ্ঠিত, সম্মাননা পেলেন কোচ আবুল কাসেম (ভোলা) ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ১১ বছরের শিশুকে একা পেয়ে যৌ/ন নিপীড়নের দায়ে প্রতিবেশীর ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড ফরিদপুরে এনআইডি প্রতারণা চক্রের এক দালাল আটক, পুলিশের কাছে সোপর্দ মধুখালীতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা চলছে, ৬৭২ প্রার্থীর মধ্যে চূড়ান্তভাবে নিয়োগ পাবেন ৯০ জন ধলেশ্বরী নদীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর তরুণীর মরদেহ উদ্ধার শেখ হাসিনা দেশে ফিরলে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ভারতীয় হাইকমিশনারকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে’

মধুখালীতে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

  • Reporter Name
  • Update Time : ০২:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ৪৭০ Time View
261

মধুখালী প্রতিনিধি :
ছয়দফা দাবিনামা প্রস্তুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন মধুখালী উপজেলা স্বাস্থ্য সহকারীরা। ২৪ জুন মঙ্গলবার সকাল ৮টা থেকে ১ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন মধুখালী শাখার সদস্যরা।
সারা দেশের ন্যায় এই কর্মসূচির অংশ হিসেবে মধুখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কর্মরত মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীরা তাদের ছয় দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, “স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ, ১৪তম গ্রেড প্রদান, ইন—সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১৩তম গ্রেড উন্নীতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা নিশ্চিত করতে হবে। এছাড়া পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান করতে হবে।”
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা শাখার সভাপতি মোঃ মিরাজুল ইসলাম, সিনিয়র সহ—সভাপতি রুমা সুলতানা, নার্গিস সুলতানা, সাধারণ সম্পাদক রেহানা পারভীন, সাংগঠনিক সম্পাদক জান্নাতারা, অর্থ সম্পাদক বিকাশ চন্দ্র ঘোষ, সদস্য বিউটি বিশ্বাস, চামেলী আক্তার, সুবর্ণা, যশোপ্রকাশ রায়, কামরুন নাহার, অনুপ সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ১৭ কোটি মানুষের এই দেশে স্বাস্থ্য সহকারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে জাতীয় টিকাদান কর্মসূচি (ঊচও) বাস্তবায়নে। স্বাস্থ্য সহকারীরা দেশের প্রতিটি ইউনিয়নের ২৪টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করেন। বছরের প্রতিটি দিন, সকল প্রতিকূলতা উপেক্ষা করে, হাওর—বাঁওড়, পাহাড়—সমতল, খাল—বিল পেরিয়ে সেবা পৌঁছে দেন প্রতিটি শিশু ও মায়ের দোরগোড়ায়।
বক্তারা বলেন, “দেশসেবার এই অনন্য অবদানের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও আমরা স্বাস্থ্য সহকারীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত হচ্ছি ন্যায্য অধিকার থেকে। তাই এই বৈষম্য দূর করতে এবং মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি:১. নিয়োগবিধি সংশোধন ২. শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান নির্ধারণ ৩. ১৪তম গ্রেড প্রদান ৪. ইন—সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ ৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান ৬. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান

Tag :
About Author Information

Acting Editor

জনপ্রিয় সংবাদ

সক্রিয় মৌসুমি বায়ু: শনিবার পর্যন্ত বৃষ্টির আভাস

মধুখালীতে ছয় দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালন

Update Time : ০২:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫